দলিতের বাড়িতে গিয়ে দেখনদারি, মালা দিয়েছেন ভুল মূর্তিতে! অমিত শাহকে নিশানা মমতার

দলিতের বাড়িতে গিয়ে দেখনদারি, মালা দিয়েছেন ভুল মূর্তিতে! অমিত শাহকে নিশানা মমতার

বাঁকুড়ায় অমিত শাহের (amit shah) সফরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন তিনি খাতড়ায় সরকারি সভার আগে আদিবাসী গ্রামে যান। সেখানে খাটিয়ায় বলে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।

দেখনদারি করেছেন অমিত শাহ

দেখনদারি করেছেন অমিত শাহ

এদিন বাঁকুড়ার খাতরার সভা থেকে মুখ্যমন্ত্রী নাম না করে অমিত শাহকে নিশানা করেন। তিনি বলেন, আদিবাসীর বাড়িতে খাওয়ার নাম করে দেখনদারি করেছেন অমিত শাহ। তিনি বলেন, সেদিন বাইরে থেকে খাবার বানিয়ে বাড়িতে এনে খাওয়া হয়েছে। যে তরকারি কাটা হয়েছিল তা খাওয়া হয়নি। যেমন বাধাকপি, ধনেপাতা কাটা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খেয়েছেন বাসমতী চাল, পোস্তর বড়া।

 ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে প্রশ্ন

ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রী এদিন বিরসা মুণ্ডার মূর্তির বদলে শিকারির মূর্তি অমিত শাহের মালা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এঁরা কোনও দিন মূর্তিকে সম্মান করে না। এব্যাপারে তিনি বলেন, কলকাতায় বিদ্যাসাগরের মূর্তিও ভেঙেছিল বিজেপি। সামনের বছর থেকে বিরসা মুণ্ডার জন্মদিনে রাজ্য সরকার ছুটি দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলার সরকার ভাল

বাংলার সরকার ভাল

মুখ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে একটা সরকার দেখাতে পারবেন না, যাঁরা এত সুযোগ সুবিধা দেয়। তিনি বলেন, বাংলায় ৯৯ শতাংশ মানুষ ভাল কাজ করেন। এখানে ২ টাকা নিলে বলা হয় চোর, কিন্তু ২ লক্ষ কোটি টাকা নিলেও দোষ হয় না। তিনি এব্যাপারে চালুনি বলে ছুঁচের পিছনে ছিদ্র প্রবাদের কথা উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে অনেকে আসবে, ব্যাঙ্কে টাকা জমা করে দেবে। ওই টাকা নেবেন কিন্তু ভোট দেবেন না। বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দিল্লির সরকার এমন আইন তৈরি করেছে যে আলু নিয়ে চলে যাবে, কিন্তু রাজ্যের মানুষ আলুসিদ্ধ ভাত খেতে পাবেন না।

 বিজেপিকে ভোট দেওয়া নিয়ে করলেন সতর্ক

বিজেপিকে ভোট দেওয়া নিয়ে করলেন সতর্ক

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যএ বিজেপি ক্ষমতায় এলে, চাষি, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, সকলের অধিকার কেড়ে নেবে। ক্ষমতায় এলে বলবে এনআরসি হবে। দাদু-ঠাকুদার জন্মের সার্টিফিকেট না দিতে পারলে বলবে বাংলা থেকে বেরিয়ে যাও। তিনি বলেন, খেতে খেতে পেট ভরছে না। খেতে খেতে দানব-দৈত্য হয়ে গিয়েছে। পুরোটাই নাটক। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দরকার হলে রাজ্য করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করতে পারে। শুধু কেন্দ্রকে জানাতে হবে, কার কাছ থেকে নিতে হবে। তিনি বলেন, কেন্দ্র দেবে বলে ছয়-সাত মাস লাগিয়ে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+