ভোটের জন্য জুতো পরিষ্কার? সাবান মাখাচ্ছেন! বাঁকুড়ায় সুভাষ সরকারকে আক্রমণ অভিষেকের

বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ বছরে পাঁচ সপ্তাহ বাঁকুড়ায় দেখতে পাওয়া যায়নি সুভাষ সরকারকে। এখন গ্রামে গিয়ে প্রচার করছেন তিনি। জুতো পরিষ্কার করে দিচ্ছেন। সাবান মাখিয়ে দিচ্ছেন সুভাষ সরকার। কটাক্ষ অভিষেকের।

সুভাষ সরকারকে রিপোর্ট কার্ড নিয়ে আসতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১০ বছরের মোদী জমানার রিপোর্ট কার্ড দাবি করেছেন তিনি। ১৩ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ানও দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে মঙ্গলবার শালতোড়া কলেজ মাঠে নির্বাচনী জনসভা করলেন তিনি৷ বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। এই জেলায় প্রত্যাশিত ফল না হওয়ার পরেও রাজ্য সরকার অনেক কাজ করেছে। দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " ওঁদেরকে গাছে বেঁধে রেখে জানতে চাইবেন আপনাদের দলের নেতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করতে চাইছে। আপনার দলের অবস্থান কী? লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবেন না। অন্যান্য জনসভার মতো বাঁকুড়াতেও একই দাবি করলেন তিনি।

এই কেন্দ্র থেকে গতবার জয়ী হয়েছিলেন সুভাষ সরকার। তিনি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার শিক্ষা প্রতিমন্ত্রী পদে ছিলেন। এবার তাকেই বিজেপি এখানে প্রার্থী করেছে। সুভাষ সরকারকে কড়া আক্রমণ করলেন অভিষেক। তিনি বলেন, " এখন ভোট এসেছে। তাই আপনাদের জুতো পরিষ্কার করছে। সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয় পরিষ্কার করিয়ে নেবেন।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, " আগামী ৪ জুন সুভাষ সরকারের সঙ্গে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও 'প্রাক্তনে'র তালিকায় নাম লেখাবেন। কারণ ওই দিন থেকে তিনি 'প্রাক্তন বিধায়ক' ও সাংসদ হিসেবে কাজ শুরু করবেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+