জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ছাত্রীকে! আরজি কর কাণ্ডের মধ্যেই আরও এক ঘটনা, প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা
Bankura News: আর.জি কর ইস্যুতে (RG Kar Hospital Doctor Death) উত্তাল সারা দেশ। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সারা বিশ্বের মানুষ যখন সরব, ঠিক তখনই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলো। ওই তরুনী আদিবাসী সমাজের বলে জানা যাচ্ছে।
আর ওই ঘটনায় যুক্ত চার অভিযুক্তের দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত (Bankura News) । সুধীর মুর্ম্মু, অবিনাশ হাঁসদা, সুশান্ত হাঁসদা ও লক্ষীকান্ত হাঁসদা নামে ২১ থেকে ২৮ বছর বয়সী চার অভিযুক্তকে ওন্দা থানার পক্ষ থেকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

সূত্রের খবর, সিমলাপাল এলাকার একটি গ্রামের বাসিন্দা ওই ছাত্রী ওন্দার একটি গ্রামে পিসির বাড়িতে থাকতো। বর্তমানে সে তালডাংরা থানা এলাকার একটি স্কুলের হোষ্টেলে থেকে পড়াশুনা করছিল। অতি সম্প্রতি সে ওন্দার ওই গ্রামে পিসির বাড়িতে যায়। পরে গত ২০ আগষ্ট বিকেলে বেড়াতে বেরোলে গ্রাম থেকে এক কিলোমিটার দূরের নাকাইজুড়ির জঙ্গলে তাকে তুলে নিয়ে গিয়ে চার যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ।
পরে নির্যাতিতা ছাত্রী বিষয়টি পিসি বাড়ির লোকেদের জানালে ওন্দা থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে আদালতে তোলে। নির্যাতিতার ছাত্রীর পিসি ও বাবি জানিয়েছেন, তিন জন মিলে তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে, একজন ঘটনাস্থলের কাছাকাছি ছিল।
বিষয়টি জানা হতেই পরিবারের তরফে ওন্দা থানায় অভিযোগ জানিয়েছিলেন। ঘটনার তদন্ত শুরু করে। পরে পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আরজি কর কাণ্ডের পরেই মহিলা নিরাপত্তা নিয়েও দাবি উঠছে।
পাশাপাশি এই সমস্ত ঘটনার ক্ষেত্রে কড়া আইন এনে অভিযুক্তকে ফাস্ট ট্র্যাক আদালতের আওতায় এনে যাতে দোষী সাব্যস্ত করা যায়, সেজন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধয়া। এমনকি অভিযুক্তকে এনকাউন্টারের সওয়াল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই আরও একটি গণধর্ষণের ঘটনা বাংলায়। আর এর পরেই নিরাপত্তার দাবি আরও জোরাল হচ্ছে।












Click it and Unblock the Notifications