Chhatna Mukutmanipur Rail Project: কেটেছে ১৫ বছর! থমকে ছাতনা-মুকুটমনিপুর রেল লাইন তৈরির কাজ

Chhatna Mukutmanipur Rail Project: প্রস্তাবিত ছাতনা-মুকুটমনিপুর রেল পথ তৈরির কাজ ফের শুরু করতে হবে। আর এই দাবিতে ফের একবার আন্দোলনে নামলেন বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষ। নবগঠিত 'ছাতনা-মুকুটমনিপুর রেল পথ স্থাপন সংগ্রাম কমিটি'র ব্যানারে সোমবার খাতড়া শহরে মিছিল, কনভেনশন ও অবস্থান কর্মসূচীতে অংশ নিলেন অসংখ্য মানুষ।

উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, দলের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি, সিপিআইএম নেতা কিংকর পোষাক, মধুসূদন মাহাতো, পার্থ প্রতিম মজুমদার প্রমুখ।

Chhatna Mukutmanipur Rail Project

প্রসঙ্গত, স্বাধীনতা প্রাপ্তির অনেক বছর কেটে গিয়েছে। বছর পর বছর চলে গেলেও এখনও বাঁকুড়ার জঙ্গল মহল রেল পরিষেবা (Chhatna Mukutmanipur Rail Project) থেকে বঞ্চিত। এই অবস্থায় ২০০৫ সালে বাঁকুড়ার তৎকালীন সিপিআইএম সাংসদ, কেন্দ্রের রেলওয়ে স্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার উদ্যোগে ছাতনা-মুকুটমনিপুর রেল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়। শুধু তাই নয়, মাটি ভরাই ও ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারী নিউ ভেদুয়াশোল স্টেশনের (Chhatna Mukutmanipur Rail Project) শিলান্যাস হয়।

যদিও পরে কোন অজ্ঞাত কারণে প্রস্তাবিত এই রেল লাইন স্থাপনের (Chhatna Mukutmanipur Rail Project) কাজ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় দিনের পর দিন কেটে গিয়েছে। আশ্বাসের পর আশ্বাস এসেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অন্ধকারেই রয়ে গিয়েছে এই রেল পথ। ফের প্রস্তাবিত ওই রেল লাইন স্থাপনের দাবিতে সরব হলেন জঙ্গল মহলের মানুষ।

Chhatna Mukutmanipur Rail Project

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, দলমত নির্বিশেষে, রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে সবাইকে একযোগে এই রেল পথ স্থাপনের (Chhatna Mukutmanipur Rail Project) দাবিতে সরব হতে হবে।

স্থানীয় বাসিন্দা তথা সিপিআইম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি বলেন, বাসুদেব আচারিয়া এই রেল পথ স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। এখন এই প্রকল্প বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

বাঁকুড়া জেলা বিজেপির সহ সভাপতি দেবাশীষ দত্তের দাবি, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব ও জমি জটে এই প্রকল্প আটকে আছে। তবে দেরীতে হলেও এই প্রকল্প হবে বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+