শুভেন্দুর সভামঞ্চে আগুন লাগানোর চেষ্টা! পেট্রোল ভর্তি বোতল উদ্ধারে চাঞ্চল্য

শুভেন্দুর সভামঞ্চে আগুন লাগানোর চেষ্টা! পেট্রোল ভর্তি বোতল উদ্ধারে চাঞ্চল্য

পুরুলিয়াঃ শুভেন্দুর সভার আগেই উত্তেজনা পুরুলিয়াতে। আজ বৃহস্পতিবার পুরুলিয়ার জয়পুরে আরবহি হাইস্কুলের মাঠে সমাবেশ রয়েছে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের। আর সেই সভার আগেই উত্তেজনা সেখানে। বিজেপির নেতা-কর্মীদের অভিযোগ, সভা ভণ্ডুল করার জন্য মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের দিকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই পালটা দাবি শাসকদলের। তবে ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সভামঞ্চের কাছেই পেট্রোল ভর্তি বোতল

সভামঞ্চের কাছেই পেট্রোল ভর্তি বোতল

জয়পুরে আরববি হাইস্কুল মাঠে শুভেন্দুর এই সভা ঘিরে গত কয়েকদিন ধরেই টানটান উত্তেজনা। গোটা পুরুলিয়া শহর বিজেপির পতাকা ফেস্টুনে ছেয়ে গিয়েছে। পালটা প্রচার চলছে তৃণমূলের তরফেও। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, বুধবার রাতজুড়ে সভার মঞ্চ বাঁধার কাজ চলছিল। সেই সভামঞ্চের খুব কাছেই পেট্রোল ভর্তি একটি কাঁচের বোতল পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। একেবারে সভামঞ্চের কাছে এভাবে পেট্রোল ভর্তি কাঁচের বোতল উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভা ভণ্ডুল করার জন্য মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ছক কষেছিল। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পালটা দাবি, এই ঘটনা বিজেপির নব্য বনাম পুরানো কর্মীদের সংঘাতের ফল!

সরগরম জেলার-রাজনীতি

সরগরম জেলার-রাজনীতি

ফের পুরুলিয়াতে পা রাখছেন শুভেন্দু। গোটা পুরুলিয়া শহরকে মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। শুভেন্দু সহ একাধিক বিজেপি নেতার মুখ বসানো ফেস্টুন লাগানো হয়েছে। টানটান উত্তেজনা। বিজেপিতে যোগদানের পরেই পুরুলিয়াতে পা রেখেছিলেন শুভেন্দু। সেই সময় প্রকাশ্য সভামঞ্চ থেকে নরমে-গরমে তৃণমূলে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই সভা চলাকালীন তৃণমূলের পতাকা লাগানো গাড়ি সভায় ঢুকে তা ভন্ডুল করার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই সময় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন শুভেন্দু। ফের আজ পুরুলিয়াতে পা রাখছেন শুভেন্দু। আর তার আগে এই ঘটনায় সরগরম জেলার রাজনীতি। গত কয়েকদিন ধরে তৃণমূল ওই এলাকায় শুভেন্দুর সভার প্রতিবাদে কালো পতাকা নিয়ে মোটরবাইক মিছিল করছে। পালটা মিছিল করছে। যা নিয়ে সরগরম জেলার রাজনীতি।

প্রচারের লোক পাবে না তৃণমূল! পুরুলিয়াতে দাঁড়িয়ে হুশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু

প্রচারের লোক পাবে না তৃণমূল! পুরুলিয়াতে দাঁড়িয়ে হুশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু

পুরুলিয়া, জঙ্গলহল হাতের তালুর মতো চেনা শুভেন্দুর। তৃণমূলে থাকাকালীন এই অঞ্চলে দলের পর্যবেক্ষক করা হয়েছিল তাঁকে। ফলে 'তৃণমূল' স্তরে করে গিয়ে রাজনীতি করেছেন তিনি। আর তাই দলবদল করেই পুরুলিয়াতে পা রেখেছিলেন তিনি। একেবারে শাসকদলের শক্তঘাটির উপর দিয়ে রোড শো করেছিলেন। পুরুলিয়ার কাশীপুরের ন'পাড়া এলাকা থেকে একটি হুডখোলা জিপে চেপে রোড-শো-এ অংশ নেন তিনি। রোড-শো শেষে কাশীপুরে মোড়ে করেন সভা। আর সেই সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন শুভেন্দু। বলেছিলেন, মধ্যরাতে ভোট লুঠ করেছিল তৃণমূল। পুলিশ প্রশাসন সব জেনেও চুপ ছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি। তবে তাঁর আত্মবিশ্বাস, আগামিদিনে একুশের নির্বাচনে পুরুলিয়াতে প্রচারের লোক তৃণমূল পাবে না বলেও হুশিয়ারি দিয়েছিলেন। তবে আজ কি বলেন সেদিকে তাকিয়েই রাজনৈতিকমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+