বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন 'ঘরের মেয়ে' চন্দনা বাউরি! খবর শুনে জানেন বিধায়ক কী বললেন?
শালতোড়ার বিজেপি বিধায়ককে ঘিরে একের পর এক বিতর্ক! গত কয়েকদিন ধরে বিধায়কের ব্যাক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা। কারণ তাঁর গাড়ির ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়ে কার্যত বিতর্কে জড়ান চন্দনা।
শালতোড়ার বিজেপি বিধায়ককে ঘিরে একের পর এক বিতর্ক! গত কয়েকদিন ধরে বিধায়কের ব্যাক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা। কারণ তাঁর গাড়ির ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়ে কার্যত বিতর্কে জড়ান চন্দনা।
আর সেই বিতর্কের মধ্যেই শালতোড়ার বিজেপি বিধায়কের দলবদল ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে।

তৃণমূলে যোগ দিতে পারেন চন্দনা।
রাজনৈতিকমহলের গুঞ্জন তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। খুব শীঘ্রই কলকাতায় চন্দনা বাউরি দলবদল করবেন বলে খবর। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চন্দনা। এহেন খবর সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন বলে দাবি তাঁর। যদিও বাঁকুড়া বিজেপির একাংশের দাবি, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কারণেই যে কোনও মুহূর্তে তৃণমূলে যোগ দিতে পারেন চন্দনা।

বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭১ নম্বরে
বিধানসভা ভোট মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের একবার তৃণমূলে যোগ দেন মুকুল রায়। আর সেই সময় থেকে দল ভাঙার জল্পনা তৈরি হয় বিজেপিতে। শুধু তাই নয়, শোনা যায় মুকুল রায় তৃণমূলে যেতেই নাকি একসঙ্গে ৩০ বিধায়ককে ফোন করেন।
যদিও মাসের পর মাস ঘুরলেও তেমন বড়সড় ভাঙন বিজেপিতে দেখা যায়নি। তবে এক সপ্তাহে একসঙ্গে বিজেপির তিন বিধায়ককে কার্যত ছিনিয়ে মাস্টারস্ট্রোক শাসক তৃণমূলে। নজরে রয়েছে আরও ছয় বিধায়ক। যাদের মধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকজনের বিধায়ক রয়েছেন।
তবে মুকুল রায় সহ চার বিধায়কের দলবদলে বিজেপির এই মুহূর্তে বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭১ নম্বরে। আর এই জল্পনার মধ্যেই এবার নাকি দলবদল করতে চলেছেন চন্দনা বাউরি।

চন্দনাকে প্রার্থী করে চমকে দেয় বিজেপি
ভোটের একেবারে মাটির সঙ্গে মিশে থাকা চন্দনাকে প্রার্থী করে চমকে দেয় বিজেপি। দরিদ্র পরিবারের বধূ চন্দনার লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন সকলেই। এমনকি সবাইকে চমকে জয়ও ছিনিয়ে নেন চন্দনা।
ভোটে জিতে মানুষের সগে মিশে কাজ শুরু করে দেন তিনি। একটি স্কুটার কিনে মানুষের দরজা দরজায় ঘুরছিলেন বিধায়ক। অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টাও চালাচ্ছিলেন।
কিতু হঠাত করেই চন্দনার জীবনে নেমে এসেছে অন্ধকার। ব্যক্তিগত জীবন সামনে চলে এসেছে। ড্রাইভারের সঙে পালিয়ে বিয়ে করার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। যা নিয়ে শুরু হয় চরম বিতর্ক।
স্বামী-সন্তানকে ছেড়ে বিজেপি কর্মী তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করার পর থেকে দলও কার্যত চন্দনার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে।

বিজেপিতেই থাকবেন!
যদিও পরবর্তীকালে বিষয়টি নিয়ে চরম বিতর্ক তৈরি হলে পুরানো জায়গাতে ফিরে আসেন বিধায়ক। তবে চন্দনার কারনে অসুস্থ হয়ে পড়েন বিবাহিত কৃষ্ণ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তর্ক বিতর্কের মধ্যে তাঁর দলবদল নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
চন্দনার তৃণমূলে যোগদান নাকি সময়ের অপেক্ষা। তবে বিজেপি এই 'সেলেব' বিধায়ক বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলের তরফে তাঁকে কোণঠাসা করা হলেও তিনি বিজেপিতেই থাকবেন।
অন্যদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল সাঁতরা জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই চন্দনা বাউড়িকে দলে নেওয়া হবে না। তবে কীসের ভিত্তিতে এমন জল্পনা তৈরি হল! বিজেপির তরফেও কেন এহেন আতঙ্ক!
বিষয়টি খোঁজখবর নিতে শুরু করেছেন খোদ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications