Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র! জঙ্গলমহলে আবাস যোজনা নিয়ে মোদী সরকারকে নিশানা মমতার

কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্রকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জঙ্গলমহলের একাধিক জেলায় সভা করেন। সেইসব সভা থেকে রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের বর্ণনা করেন মুখ্যমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুরের পরে পুরুলিয়া। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সভায় যেমন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোপ দেগেছেন, ঠিক তেমনই কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন, সবকটি সভা থেকেই।

আবাস যোজনার অর্থ কার

আবাস যোজনার অর্থ কার

প্রধানমন্ত্রী আবাস যোজনা রাজ্যে বাংলা আবাস যোজনা হয়ে গিয়েছিল। এরপরে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ বরাদ্দ করতে নানা শর্ত আরোপ করেছে। সেখানেই আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন আবাস যোজনার অর্থ শুধু কেন্দ্র কিংবা প্রধানমন্ত্রীর নয়। এইপ্রকল্পে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও অর্থ দেয়। তিনি বলেন, এইসব প্রকল্পের সঙ্গে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র রাজ্য থেকে জিএসটি তুলে নিয়ে যায়। কিন্তু সেই টাকা রাজ্যকে দেয় না। তবে এদিনই প্রথম নয়, এর আগে হত ১ ফেব্রুয়ারি বীরভূমে দলীয় সভা থেকে আবাস যোজনায় অর্থ বরাদ্দ এবং শর্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।

 কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, কেন্দ্র ১০০ দিনের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বলছে, আধার লিঙ্ক না করালে টাকা দেওয়া হবে না। তাঁর প্রশ্ন, গ্রামের মানুষ লিঙ্কটা করাবে কোথায়। গ্রামের রাস্তা খারাপ হয়ে গেলেও সেই খাতে কোনও টাকা দিচ্ছে না। বাংলার বাড়ি প্রকল্পেও টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিযোগ

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিযোগ

মুখ্যমন্ত্রী এদিন পশ্চিম মেদিনীপুরের সভা থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নিশানা করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকার প্রসেস শুরু করেছে। কিন্তু কেন্দ্র ছাড়পত্র দিচ্ছে না। তিনি বলেন, এই প্ল্যান কার্যকর করা হলে বিস্তীর্ণ এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা যাবে।

 সবিস্তারে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প

সবিস্তারে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প

বুধবার বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের বয়স ৬০ বছর হলেও, তাঁরা এর হাজার টাকা করে বার্ধক্যভাতা পাবেন। এদিনও মুখ্যমন্ত্রী তাঁর একের পর সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পশ্চিম মেদিনীপুরে ৮ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। সেখানে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পুরুলিয়া ও বাঁকুড়ার সভা থেকে ছাত্রছাত্রীদের সবুজসাথী সাইকেল দেওয়ার কথাও জানান।

মুখ্যমন্ত্রী এদিন পশ্চিম মেদিনীপুরের পরে পুরুলিয়ায় সভা করেন। সব সভা করেন বাঁকুড়ায়। সবকটি সভা থেকেই কেন্দ্র বিরোধিতার সুর ছিল চড়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+