'মাতৃ মন্দির' প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান! উৎসবের চেহারা জয়রামবাটিতে
শ্রী শ্রী মা সারদার পূণ্য জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে 'মাতৃ মন্দির' প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনের এই অনুষ্ঠান ঘিরে উৎসবের চেহারা জয়রামবাটি ও তৎসন্নিহিত এলাকা জুড়ে। রাজ্যে বিভিন্ন অংশ থেকে ভক্তরা পৌঁছে গিয়েছেন।
জয়রামবাটি মাতৃমন্দির সূত্রে জানানো হয়েছে, শ্রী শ্রী মায়ের দেহাবসানের পর তাঁর প্রধান সেবক ও বেলুড় মঠের তৎকালীন সাধারণ সম্পাদক সারদানন্দজি মহারাজ বেলুড় মঠ ও জয়রামবাটি মায়ের মন্দির তৈরির কাজ শুরু করেন।

বেলুড় মঠের মন্দির ১৯২১ সালে মায়ের তিথি পুজোর দিন প্রতিষ্ঠা হয়। পরে ১৯২৩ সালে এখানে অক্ষয় তৃতীয়ার দিন সারদানন্দজি মহারাজের হাত ধরে মাতৃমন্দির প্রতিষ্ঠা হয়। তখন থেকে গর্ভগৃহে পটে মাতৃপুজো হতো।

পরে শ্রী শ্রী মায়ের জন্মশতবর্ষে কাশী থেকে তাঁর বিগ্রহ এনে প্রতিষ্ঠা করা হয়, তৈরf হয় নাট মন্দিরও। সেই হিসেবে গত বছর শতবর্ষ উদযাপন শুরু হয়েছিল, চলতি বছরে তিন দিনের অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হবে।

মাতমন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শ্রী শ্রী মায়ের বিশেষ পুজো পাঠ, ভক্তিমূলক আলোচনা সভা, ভক্তিগীতি পরিবেশন, যাত্রানুষ্ঠান, যাত্রাপালা, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই উৎসব উপলক্ষ্যে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে অসংখ্য ভক্ত সাধারণ মাতৃমন্দিরে হাজির হয়েছেন।












Click it and Unblock the Notifications