বাঁকুড়ায় বাম-কংগ্রেস-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল বহু পরিবারের

বাঁকুড়ায় বাম-কংগ্রেস-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল বহু পরিবারের

ভাঙ্গন অব্যাহত। ফের বাঁকুড়া জেলার সিপিএম-কংগ্রেস-তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল ৮০টি পরিবার। এর মধ্যে শালতোড়া মন্ডল ওয়ান থেকে ৬০টি পরিবার ও গঙ্গাজলঘাঁটি ব্লকের বড়শাল অঞ্চল থেকে ২০টি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

বাঁকুড়ায় বাম-কংগ্রেস-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল বহু পরিবারের

শুধু তাই নয় বিজেপির তরফ থেকে কিছু নামও প্রকাশ করেন বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। নামগুলি হল শালতোড়া মন্ডল ওয়ান থেকে যারা হলেন হারাধন খাঁন, কালামুদ্দিন খান, মহাদুল খান, আশরাফ খাঁন, মজনু সেখ, আজিজুল খাঁন, মহিনুর খাঁন,জিয়াউদ্দিন শেখ ও বড়শাল থেকে অসিত ধীবর, সুভাষ কুন্ড, ভৈরব বাউরি, জয়ন্ত ধীবর।

বাঁকুড়া জেলা নেতৃত্বের দাবি, 'দিদি বাঁকুড়া জেলায় মিটিং-মিছিল করছেন আর এদিকে তার দলের লোক আমাদের যোগদান অনুষ্ঠানে যোগদান করছেন। কারণ দিদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন, তিনি কোনও প্রতিশ্রুতি পালন করেননি। তিনি শুধু জঙ্গলমহলে এসে বলছেন জঙ্গলমহল হাসছে আবার পাহাড়ে গিয়ে বলছেন পাহাড়ের মানুষ হাসছে। আসলে মমতা ব্যানার্জিকে এখনও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা দেখে সবাই হাসছেন, আর পাহাড়ের মানুষ ও জঙ্গলমহলের মানুষ এখনও কাঁদছেন। অমিত শাহের আদিবাসী বাড়িতে যাওয়া দেখে দিদি আদিবাসী বাড়িতে যান, সেখানে কিন্তু আদিবাসীরা স্পষ্ট জানিয়ে দেন সেখানে কোনও উন্নতি হয়নি। মানুষ পঞ্চায়েত ভোটে লাঠিধারী গুন্ডাবাহিনীর ঔদ্ধত্যের উন্নয়ন দেখেছেন যাতে না মানুষ ভোট দিতে পারে স্বাধীনভাবে'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+