Panchayat: ফুলবদল অব্যাহত বাঁকুড়ায়, বিজেপি ছেড়ে হিড়িক পড়েছে তৃণমূলে যোগদানের

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে 'ফুল বদলে'র হিড়িক অব্যাহত রয়েছে বাঁকুড়ায়। এবার খাতড়ার দহলা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রতীকে নির্বাচিত দুই সদস্য তৃণমূলে যোগদান করলেন। বুধবার তৃণমূল কংগ্রেস সূত্রে এমনটাউ দাবি করা হয়েছে। এদিন খাতড়ায় বিধায়কের কার্যালয়ে এই যোগদান হয়।

স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি নিজের কার্যালয়ে বিজেপির টিকিটে জয়ী অসিত কুমার মাহাতো ও নিবেদিতা মণ্ডল নামে সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এর ফলে ওই পঞ্চায়েতে শক্তি বাড়ল তৃণমূলের।

ফুলবদল অব্যাহত বাঁকুড়ায়

প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে জেলার বিভিন্ন অংশে বিরোধী শিবির ছেড়ে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শাসক শিবিরে যোগ দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এই ঘটনার নবতম সংযোজন দহলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের তৃণমূলে যোগদান।

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দহলা গ্রাম পঞ্চায়েত নবনির্বাচিত সদস্য অসিত কুমার মাহাতোর দাবি, শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে বিজেপি ছেড়েছি। রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আমাদের দলের পতাকা নিয়েছেন।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে বুথ স্তরে মানুষকে সমস্ত ধরনের সরকারি পরিষেবা পৌঁছে দিতেই ওই দুই সদস্য বিজেপি ছেড়ে আমাদের দলে যোগ দিলেন। এবার থেকে তাঁরা দু'জনেই তৃণমূলের হয়ে কাজ করবেন। তৃণমূলের ছত্রছায়ায় থেকে মানুষকে পরিষেবা দেবেন।

ফুলবদল অব্যাহত বাঁকুড়ায়

এদিনই আবার তৃণমূলে বিক্ষুব্ধ হয়ে 'নির্দল' প্রার্থী হিসেবে পঞ্চায়েত নির্বাচনে জয়ী সোমনাথ সিংহমহাপাত্র ঘরে ফিরে এলেন। দলের অবস্থান বিসর্জন দিয়ে বিক্ষুব্ধ ও নির্দল প্রার্থীকে ঘরে ফেরাল রাজ্যের শাসকদল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ফলাও করে জানিয়ে দিয়েছিলেন কোনও নির্দল প্রার্থীকে দলে ফেরানো হবে না, তারপরও পঞ্চায়েতে শক্তি বাড়াতে নির্দল প্রার্থীকে দলে নেওয়া হল।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর কল্ল্যাচা বুথ থেকে 'নির্দল' প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন সোমনাথ সিংহমহাপাত্র। তৃণমূলের প্রার্থী প্রণবানন্দ সিংহমহাপাত্রকে হারিয়ে তিনি জয়ী হল। তারপর ফের তিনি তৃণমূলে যোগ দিলেন।

সিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে ওই নির্দল পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু। ঘরে ফিরে পঞ্চায়েত সদস্য সোমনাথ সিংহমহাপাত্র বলেন, গ্রামের মানুষ চেয়েছিলেন আমিই প্রার্থী হই, কিন্তু দল সেই সিদ্ধান্ত মানেনি। পরে গ্রামের মানুষের সিদ্ধান্তে নির্দল হিসেবে প্রতিদ্বন্দিতা করি। এবার সেই গ্রামের মানুষের সম্মতিতেই ঘরে ফিরলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+