BJP’s inner clash: দলেই বিদ্রোহের মুখে কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার, ‘বন্দি’ বিজেপির অফিসেই
বিজেপির অফিসেই 'বন্দি' কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার। মঙ্গলবার বাঁকুড়ায় বহিস্কৃত বিদ্রোহী নেতাদের বিক্ষোভের মুখে পড়েন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। বহিষ্কৃত নেতারা তাঁকে পার্টি অফিসে বন্দি করে রেখে তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন। শেষমেশ পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
মঙ্গলবার বাঁকুড়া শহরের নতুনগঞ্জে দলের জেলা দফতরে গেলে কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকারকে দরজা বন্ধ করে রাখা হয়। সুভাষ সরকার গো ব্যাক স্লোগান তোলের বিদ্রোহী নেতারা। পাশাপাশি দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল ভিতরে ঢুকতে তাঁকে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ।

আর এই ঘটনার পিছনে দলে সদ্য বহিস্কৃত নগর যুব মোর্চা সভাপতি মোহিত শর্মা, বাঁকুড়া বিধানসভা কনভেনর কৌশিক সিং ও রাজ্য যুব মোর্চা সদস্য রিকু শর্মা ও তাঁদের অনুগামীরা আছেন বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দলে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তাঁরা স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। তিনি নিজের ইচ্ছাখুশি চলছেন বলে অভিযোগ। অযথা সংগঠনে নাক গলিয়ে তিনি দলের অন্দরে সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ। জেলা বিজেপি সূত্রে দাবি, যাঁরা ভোটে সেটিং করে হারিয়েছিলেন বিজেপিকে, তাঁরাই এই বিক্ষোভ দেখান।
বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, তৃণমূলের সঙ্গে যোগসাজোশ করে বহিস্কৃতরা এই কাণ্ড ঘটিয়েছে। তারা দলের ক্ষতি করতে চাইছে বলেও তিনি দাবি করেন। এদিন জেলা সভাপতিকেও রেয়াত করেননি বিদ্রোহীরা। বিজেপি অফিসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ।
কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকারকে বিজেপির বিক্ষোভের আঁচ থেকে বের করে আনতে পুলিশকে নামতে হয় ময়দানে। বিজেপির পার্টি অফিসে বন্দি কেন্রীসায়মন্ত্রী সুভাষ সরকারকে পুলিশ প্রহরায় বের করা হয়। বিক্ষোভ প্রশমিত করে পুলিশ উদ্ধার করে আনে তাঁকে। লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় এই বিক্ষোভ বুমেরাং হতে পারে।












Click it and Unblock the Notifications