'তৃণমূলের পাপ ধুয়ে যাক', মকরস্নানে প্রার্থনা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র
'তৃণমূলের পাপ ধুয়ে যাক', মকরস্নানে প্রার্থনা বিজেপি সাংসসদ সৌমিত্র খাঁ-র
ফের বিতর্কিত মন্তব্যে করলেন বিজেপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মকরসংক্রান্তির সকালে পুন্যস্নান সেরে বিজেপি সাংসদ বলেছেন, এই পুন্যতিথিতে তিনি চান তৃণমূল কংগ্রেসের সব পাপ ধুয়ে যাক। বিজেপি নেতার এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কয়েক দিন আগেই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে তিনি মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই দ্বিতীয়বার স্বামী বিবেকানন্দ হয়ে ফিরে এসেছেনে। সৌমিত্র খাঁর এই মন্তব্য ঘিরেও শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে

মকরস্নানেও রাজনীতিকে দূরে রাখলেন না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সংক্রান্তি উপলক্ষ্যে পুণ্যস্নান সেরেও রাজনীতি নিয়েই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। তিনি বলেছেন মকরের পবিত্র সন্ধিক্ষণে তিনি ডুব দিয়ে স্নান করে তৃণমূল কংগ্রেসকে পাপ মুক্ত করার প্রার্থনা করেছেন। একের পর এক দুর্নীতিতে জড়িয়েছে শাসক দল। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতি একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। তাই নিয়েই এবার তদন্ত করছে ইডি-সিবিআই। শাসক দলের তাবর নেতারা জেলে রয়েছেন।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও তৃণমূল কংগ্রসেরে বিধায়ককেও গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। শাসক দলের একাধিক নেতার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। আবার গরুপাচার কাণ্ডে সিবিআই এবং ইডির হাতে গ্রেফতার হয়েছে শাসক দলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে যেতে চাইছে ইডি।
এরই মাঝে আবার বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভের নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার মকর সংক্রান্তি উপলক্ষ্যে দুর্গাপুর ব্যারেজে পুণ্যস্নান করেন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি শাসক দলকে নিয়ে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, তৃণমূলের উপর থেকে নিচ প্রত্যেকটা নেতা পাপী। যুবরা পাপের রাজা। আর 'অভিষেক বন্দ্যোপাধ্যায় পাপের বংশধর' বলেও এদিন তিনি কটাক্ষ করেন।
বিস্তারিত আসছে....












Click it and Unblock the Notifications