'দল বললে দিল্লিতে ২ মিনিটে ওর বাড়িটা উৎখাত করতে পারি', নিশীথের পাশে দাঁড়িয়ে অভিষেককে চ্যালেঞ্জ সৌমিত্রর
সৌমিত্র খাঁকে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের
'দল বললে অভিষেকের দিল্লির বাড়িটা ২ মিনিটে উৎখাত করতে পারি।' নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তার পরে অবশ্য তৃণমূল কংগ্রেসও চুপ করে থাকেনি। কুনাল ঘোষ পাল্টা আক্রমণ কবে বিজেপি সাংসদকে স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে রাখার বার্তা দিয়েছেন।

অভিষেককে চ্যালেঞ্জ সৌমিত্র খাঁর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেসে। এদিকে বিষ্ণুপুরের সাংসদ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বসেছেন। রীতিমত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, 'দল বললে অভিষেকের দিল্লির বাড়িটা ২ মিনিটে উৎখাত করতে পারি। কিন্তু বিজেপি তা করতে চায় না। নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়িয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

পাল্টা নিশানা কুণালের
সৌমিত্রা খাঁয়ের চ্যালেঞ্জের জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি সরাসরি সৌমিত্র খাঁকে নিশানা করে বলেছেন, বেিশ বাড়াবাড়ি করলে স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখবেন, বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেব। এদিকে আবার সৌমিত্র খাঁর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা হবে। সকাল থেকেই এই নিয়ে প্রবল চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে।

নিশীথের বাড়ির সামনে ১৪৪ ধারা জাির
এদিকে সকাল থেকেই অমিত শাহের ডেপুিট নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যে বসানো হয়েছে ব্যারিকেট। মোতায়েন করা হয়েছে আধাসেনা। এদিকে তাঁর বাড়িতে ঢোকার রাস্তার মুখেই মঞ্চ তৈরি করে ঘেরাও কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে রয়েছেন বিধায়ক উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের সঙ্গে যাঁর যাকে বলে আদায় কাঁচকলায় সম্পর্ক। সন্ধে ৬টা পর্যন্ত তাঁরা এই ঘেরাও কর্মসূচি জারি রাখবেন বলে জানিয়েছেন।

বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের
কোচবিহারের মাথাভাঙার সভা থেকে বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথা ভাঙার সভা মঞ্চে সেদিন সেই রাজবংশী যুবকের মাকে জড়িয়ে ধরে তাঁর চোখের জল মুছিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত হুঙ্কার দিয়ে বলেছিলেন এর শেষ দেখে ছাড়বেন। তারপরেই অমিত শাহের ডেপুটির বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তিনি।












Click it and Unblock the Notifications