Bengal BJP: সাংসদ তোলাবাজ! মোদীর মুখ দেখে ভোট হয়ে যাবে বাংলায়? ভাইরাল অডিও'তে বিস্ফোরক বিজেপি বিধায়ক
Bengal BJP: সামনেই লোকসভা নির্বাচন। মোদী-শাহের নজরে বাংলার ৩৫ টি লোকসভা আসন। রয়েছে বাংলার একাধিক আসন। আর সেই আসনগুলিকে টার্গেট করে পয়লা মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। চরম ব্যস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর এর মধ্যেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল।
সম্প্রতি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার একটি অডিও ভাইরাল (Viral Audio) হয়েছে। যেখানে সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে। এমনকি 'তোলাবাজ' বলে আক্রমণ করতেও শোনা যাচ্ছে বিজেপি বিধায়ককে।

যদিও ভাইরাল ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে অডিও বার্তা সামনে আসতেই চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। যদিও এই প্রসঙ্গে সাংসদ সুভাষ সরকারের দাবি, এই অডিও সত্য হয় তাহলে বলতে হবে ভারতীয় জনতা পার্টির মধ্যে একজন উচ্ছৃংখল বিধায়ক (Bengal BJP) ।
এই ধরনের কথা বলা মানেই তিনি বোধহয় বিধায়ক থেকে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছেন। যদিও বিধায়কের দাবি এই ভাইরাল ওডিও'তে যে গলা শোনা যাচ্ছে সেটা তাঁর নয়। তবে বিধায়কের ওডিও সামনে আসতেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
ভাইরাল অডিও'তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক (Bengal BJP) নীলাদ্রি শেখর দানাকে বলতে শোনা যাচ্ছে, সংসদ তোলাবাজ! মোদীর মুখ দেখে কি ভোট হয়ে যাবে বাংলায়? শুধু তাই নয়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ভাইরাল অডিও বার্তায় আক্রমণ করতে শোনা যাচ্ছে। বলছেন, রাজ্য সভাপতি কতটুকু চেনে বাঁকুড়া। এভাবে হবে না। এমনকি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে।












Click it and Unblock the Notifications