'দিদির দূত'-দের বিরুদ্ধে বিক্ষোভের বদলা! জনসংযোগ যাত্রায় ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

'দিদির দূত'-দের বিরুদ্ধে বিক্ষোভের বদলা! জনসংযোগ যাত্রায় ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

'জনসংযোগ যাত্রা'য় বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। সেখান কেন রাস্তার অবস্থা খারাপ সেই প্রশ্ন তোলেন টোটো চালকরা। জেতার পরে এলাকাতেই দেখা যায়নি বিধায়ককে, অভিযোগল করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজ্য জুড়ে 'দিদির দূত'রা প্রতিদিনই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন। প্রতিদিন তৃণমূলের নতুন নতুন জনপ্রতিনিধিরা অস্বস্তির মুখে পড়ছেন। যা এখন রোজকার ঘটনা। এবার 'জনসংযোগ যাত্রা'য় বেরিয়ে এবার সেই সাধারণ মানুষেরই ক্ষোভের মুখে পড়লেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। কোতুলপুরের নেতাজি মোড়ে হাতের কাছে স্থানীয় টোটো চালকদের পেয়ে বিধায়ক কথা বলতে যান। কিন্তু সেখানেই বিপত্তি। টোটো চালকরা প্রশ্ন করেন, কেন রাস্তা-সহ বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ক উদাসীন। পঞ্চায়েত ভোটের আগে নিজের নির্বাচনী এলাকায় 'জন সংযোগ যাত্রা'য় বেরিয়ে এমন বিক্ষোভের মুখে পড়তে হতে পারে, তা হয়ত ভাবতেও পারেননি কোতুলপুরের বিজেপি বিধায়ক। সাধারণ মানুষের ক্ষোভ মাথায় নিয়েই এলাকা ছাড়েন হরকালী প্রতিহার।

টোটো চালকদের প্রতিবাদ

টোটো চালকদের প্রতিবাদ

কোতলপুরের স্থানীয় টোটো চালক শিবরাম পাল বলেন, গোগড়া থেকে মদনমোহনপুর রাস্তা দীর্ঘদিন বেহাল। সেদিকে বিধায়কের নজর নেই, অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, এতদিন এলাকায় তাঁকে দেখাই যায়নি। এখন পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষের সহানুভূতি লাভের আশায় বিধায়ক রাস্তায় নেমেছেন, বলেছেন ওই টেটো চালক। সমস্যা সমাধানে স্থানীয় বিডিওকে ফোন করতে বললেও বিধায়ক সেই কাজ করেননি বলেও অভিযোগ করেছেন তিনি।

তৃণমূলের নিশানায় বিজেপি

তৃণমূলের নিশানায় বিজেপি

দিদির দূতকে ঘিরে বিক্ষোভজনিত অস্বস্তির মধ্যে এই ঘটনায় উল্লসিত শাসক তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়ককে নিশানা করে তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী বলেন, বিজেপি সুবিধাবাদী ও ধান্দাবাজ দল, মানুষ তা বুঝে গিয়েছে। সেই কারণে বিজেপি বিধায়কের কাছে তাঁরা ক্ষোভ উগরে দিচ্ছেন। নির্বাচনে জেতার পর ওই বিধায়ককে এলাকায় দেখা যায়নি, বলেও অভিযোগ করেন তিনি। ভোট আসছে তাই বিজেপি বিধায়ক রাস্তায়, কটাক্ষ করেছেন তৃণমূল নেতা।

পাল্টা বিজেপির নিশানায় তৃণমূল

পাল্টা বিজেপির নিশানায় তৃণমূল

পাল্টা বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলকে নিশানা করেছেন। তাঁকে ঘিরে বিক্ষোভে ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ১১ বছরে তৃণমূল যা করেনি তা বিজেপির ওপর নিজেরাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের জামা পরে তৃণমূলী কথা বললে হবে না, মানুষের কথা বলতে হবে, বলেন তিনি। রাস্তার সমস্যা সমাধানে সবাইকে নিয়ে তিনি বিডিও, মহকুমাশাসক থেকে জেলাশাসক দরজা পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন কোতুলপুরের বিজেপি বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+