'জাতীয় রাজনীতিতে তৃণমূল ছাগলের তিন নম্বর বাচ্চার মতো', বিতর্কিত আক্রমণ বিজেপি বিধায়কের

'জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থা ছাগলের তিন নম্বর বাচ্ছার মতো', তীব্র আক্রমণ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। আজ বুধবার বিকেলে সিমলাপাল রাজবাড়ি মাঠে দলের এক সভায় যোগ দেন তিনি। আর সেখান থেকেই শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ শানান।

যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিধায়ক অমরনাথ শাখা এদিন তৃণমূলের নবজোয়ার কর্মসূচীকে কটাক্ষ করে বলেন, উনি এমন কে 'হরিদাস পাল' যে তার জন্য পাঁচশো পুলিশ লাগবে আর দিনে চার থেকে পাঁচ কোটি টাকা খরচ করতে হবে? এগুলি সমস্তটাই করের টাকা বলেও মন্তব্য বিজেপি বিধায়ক।

বিতর্কিত আক্রমণ বিজেপি বিধায়কের

শুধু তাই নয়, তাঁর দাবি, এগুলি ভাবার সময় এসেছে। কোটি কোটি টাকা খরচ করে কি হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন অমরনাথ। তাঁর কথায়, সব চোরগুলো এক জায়গায় হচ্ছে। তৃণমূলের সবাই চোর। কেউ ছোট চোর, কেউ বড় চোর। একই সঙ্গে এরাজ্যকে 'পিসি-ভাইপো' মিলে 'বরবাদ' করে দিয়েছেন বলেও দাবি করেন বিজেপি বিধায়ক।

অন্যদিকে 'জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থা ছাগলের তিন নম্বর বাচ্ছার মতো' বলেও মন্তব্য করেন অমরনাথ। কিন্তু কেন এমন মন্তব্য সে বিষয়েও ব্যাখ্যা করেছেন তিনি। বিধায়কের কথায়, ওরা নিজেদের এতদিন সর্বভারতীয় দল বলে দাবি করত। কিন্তু সর্বভারতীয় দলের তকমা ওদের কয়েকদিন আগেই ঘুচে গিয়েছে বলে মন্তব্য করেন অমরনাথ শাখা। কিন্তু এরপরেও অভিষেক নিজেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে বেড়ান বলে কটাক্ষ বিজেপি নেতার।

পাশাপাশি ওই সভাতে যোগ দেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও। তাঁর অভিযোগ, তালডাংরা বিধানসভা এলাকায় তৃণমূল আশ্রিত দূস্কৃতিদের আড়াল করে বিজেপি সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এই অবস্থায় ফের ঐ ঘটনা ঘটলে 'পরিবর্তনে'র পরবর্ত্তী সময়কালে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে 'ব্যাবস্থা' নেওয়া হবে বলে জানান।

তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর

পাশাপাশি ওই সভায় যোগ দেন শুভেন্দু অধিকারীও। আর সেখান থেকেই কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন। বলেন, 'চোরেদের পঞ্চায়েত থেকে তাড়াতে হবে।' বড় চোরেদের আমরা, আর ছোটো চোরেদের তাড়াবেন আপনারা'। শুধু তাই নয়, তৃণমূল প্রমাণিত চোর বলেও এদিন ফের বিস্ফোরক মন্তব্য করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।

তবে এহেন মন্তব্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির এটাই সংস্কৃতি বলে মন্তগব্য করেছে। যে ভাষায় তারা কথা বলছেন সে ভাষাতেই মানুষ ভোটে উত্তর দেবে বলেও মন্তব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+