আদিবাসী ভোট দখলে যুযুধান মমতা-শুভেন্দু, পুরুলিয়া ৯-০ করার ডাক বিজেপি নেতার
আদিবাসী ভোট দখলে যুযুধান মমতা-শুভেন্দু, পুরুলিয়া ৯-০ করার ডাক বিজেপি নেতার
আদিবাসী ভোট নিয়ে একই দিনে তৎপর দুই শিবির। একদিকে মমতা তপশিলিজাতি-উপজাতি মঞ্চে আরেক দিকে পুরুলিয়ায় জয়পুরের সভা থেকে সরাসরি শাসক দলের বিরুদ্ধে আদিবাসীদের উপর নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অদিকারী। কুরমি, বাউড়িদের উপর তৃণমূলের নির্যাতনের অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী। পরিবর্তনের পরিবর্তন আনতে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসকে ৯-০ করার ডাক শুভেন্দু অধিকারীর।

পুরুলিয়া ৯-০ করারা ডাক
পুরুলিয়ার জয়পুরের সভা থেকে ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছে পুরুলিয়ায় আদিবাসীদের উন্নয়নে কোনও কাজ করেনি তৃণমূল কংগ্রেস। কুরমি, বাউড়িদের জন্য কী করেছে তৃণমূল কংগ্রেস। উল্টে তাঁদের উপর অত্যাচার হয়েছে। পুরুলিয়ায় তাই তৃণমূল কংগ্রেসকে ৯-০ করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।

সভা বানচালের চেষ্টা
পুরুলিয়ায় তাঁর সভা বানচালের চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর মঞ্চে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। এমনকী শুভেন্দু সভাস্থলে আসার আগেও তাঁর গাড়ি দুর্ঘটনা করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। একাধিক জায়গায় তাঁর সভা বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেিপ নেতা।

পরিবর্তনের পরিবর্তন চাই
রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই পরিবর্তনের পরিবর্তন করতে হবে। বাংলাকে মোদী সরকারের হাতে তুলে দিতে হবে বলে পুরুলিয়ার সভা থেকে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন কেবল মাত্র দক্ষিণ কলকাতার উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস সরকার। জেলার কথা ভাবেনি। আর আদিবাসী বাউড়িদের কথা একবারও ভাবেনি সরকার। এমনই অভিযোগ করেছেন শুভেন্দু।

মমতাকে কটাক্ষ
নাম না করে এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন যেখানে যে দলবদল করছে সেখানে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলছেন মমতা। নন্দীগ্রামের পর এবার হাওড়া, উত্তরপাড়াতেও প্রার্থী হওয়ার কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের











Click it and Unblock the Notifications