ভোটের আগে গেরুয়া শিবিরে ধাক্কা, ঝাড়গ্রামে অভিষেকের সভায় তৃণমূলে যোগ বিজেপির বিদায়ী সাংসদের
ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা ঝাড়গ্রামে। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম। ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবার টিকিট না পাওয়ায় অসন্তোষ তৈরি হয়েছিল। সেকারণেই তিনি বিজেপি ছেড়ে তণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
কয়েক মিনিট আগেই পুরুলিয়ায় সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। সন্দেশখালি থেকে দুর্নীতি একাধিক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তার কয়েক মিনিটের ব্যবধানেই ঝাড়গ্রামে বিজেপিতে ধাক্কা। বিদায়ী সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূল কংগ্রসে।

ঝাড়গ্রামে নির্বাচনী প্রচার করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কুনার হেমব্রম। তাঁকে এবার বিজেপি লোকসভার টিকিট দেয়নি। এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল দলের অন্দরেই। ঝাড়গ্রামে এবার বিেজপী প্রার্থী করেছে প্রণত টুডুকে।
প্রসঙ্গত উল্লেখ্য গত ৮ মার্চ দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার। টিকিট না পেয়েই অসন্তোষে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। এই নিয়ে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দিয়েছেন কুনার। প্রথমে যদিও রাজনীতি থেকে দূরে তাকতে চান বলে জানিয়েছিলেন। শারীরিক সমস্যার কারণেই তিনি রাজনীতি ছাড়তে চান বলে জানিয়েছিলেন।
সাংসদ পদ থেকে এখনও ইস্তফা দেননি তিনি। কয়েকদিন আগে বিজেপির কর্মসূচিতেও দেখা গিয়েছিল তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য এবার ঝাড়গ্রামে শাসত দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কালীপদ সোরেনকে। তিনি সম্পর্কে কুনার হেমব্রমের শ্যালক হন। রবিবার হঠাৎ করে অভিষেকের সভায় তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এবং শ্যালকের হয়ে প্রচারে যাবেন বলেও জানিয়েছেন কুনার হেমব্রম।












Click it and Unblock the Notifications