বাঁকুড়া রেল স্টেশনে জন সংযোগ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের, কী বলল মানুষজন?

রবিবার সকাল থেকে কিছুটা গরম কমেছে। দক্ষিণবঙ্গের আকাশে জল ভরা মেঘ। আর তাতেই যেন উৎসাহী হয়ে উঠেছেন রাজনৈতিক নেতা কর্মীরা। রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে পড়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

তিনি দীর্ঘদিন ধরে প্রচার করে চলেছেন। অসহ্য গরমেও প্রচারে ঘাটতি দিচ্ছেন না তিনি। তবে আরও বেশি করে প্রচারে জোর দেন তিনি। জন সংযোগের জন্য বিজেপি প্রার্থী পৌঁছে যান বাঁকুড়া রেল স্টেশনে। প্রার্থীর সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Subhash Sarkar

স্টেশনের প্ল্যাটফর্ম গুলিতে ঘোরাফেরা করেন সুভাষ সরকার। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তারা কী ভাবছেন। ভোট নিয়ে তাদের কী মতামত। সেইসব বিষয়ে আলোচনা হয়। শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে সুভাষ সরকার তাঁর নিজের বার্তাও প্রচার করেছেন।

প্ল্যাটফর্মে দূরপাল্লার ট্রেন এসে দাঁড়ায়। বিদায়ী সাংসদ পৌঁছে যান ট্রেনের সামনে। বিভিন্ন কামরার সামনে গিয়ে তিনি কথা বলেন। জানলার বাইরে দাঁড়িয়ে যাত্রীদের সঙ্গে তিনি জন সংযোগ করেন। যাত্রীরা তাঁকে দেখে অনেকেই উৎসাহিত হয়েছেন। কথা বলেছেন তারা সুভাষ সরকারের সঙ্গে।

তিনি তাঁর প্রচার বার্তা রেল স্টেশন এলাকায় ছড়িয়ে দিয়েছেন। যাত্রীদের সঙ্গে কথোপকথন হয়েছে তাঁর। সুভাষ সরকার জানিয়েছেন, রবিবার সকালে অনেক মানুষ স্টেশন চত্বর এলাকায় থাকেন। সে কারণেই প্রচারের জন্য এই এলাকা বেছে নেওয়া হয়েছে।

সাধারণ মানুষজন তাঁকে জানিয়েছেন, এবার তিনি জিতবেন। এমন কথাই বললেন প্রার্থী সুভাষ সরকার। সাত সকালেই তিনি চলে গিয়েছিলেন রেল স্টেশনে। বেশ অনেকটা সময়ই তিনি সেখানে থাকেন, প্রচার করেন। সাধারণ মানুষের কথাও তিনি শোনেন। জেতার ব্যাপারে এবারও তিনি যথেষ্ট আশাবাদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+