Loksabha Vote 2024: জমজমাট রবিবাসরীয় প্রচার, বাঁকুড়ায় চপ-মুড়ি খেয়ে জনসংযোগ বিজেপি প্রার্থীর
বাঁঁকুড়ায় সকাল সকাল প্রচারে বিজেপি প্রার্থী। সহকর্মীদের সঙ্গে চপ, বেগুনী, কাঁচা লঙ্কা, শশা, পেঁয়াজ ও ভেজা ছোলা সহযোগে শাল পাতার ঠোঙ্গায় মুড়ি খেয়ে রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী, 'বিদায়ী' সাংসদ ও এবারের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার।
এদিন বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান মোড়ে মুড়ি খাওয়ার সঙ্গে উপস্থিত মানুষ জনের কাছে সাংসদ হিসেবে পাঁচ বছরের কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি। পরে বাঁকুড়ার মানুষের সকালের জল খাবার মুড়ি, দেবর্ষি নারদ ও ইন্দ্রকে নিয়ে স্থানীয় এক লোককথাও সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, তীব্র তাপপ্রবাহ প্রচারে সেভাবে বাধা হচ্ছেনা।

সঙ্গে থাকা জল প্রচুর খাওয়ার পাশাপাশি গ্রামে গিয়ে মানুষের দেওয়া নুন-চিনির জল তো আছেই। তবে বর্তমান সময়ে দুপুর ১২ টা থেকে ৩ টা যথাসম্ভব বাড়ির বাইরে না বেরোনোই ভালো বলে তিনি জানান। প্রচণ্ড গরমে নাজেহাল বাঁকুড়ার মানুষ। তার উপরে জলসংকট। ত্রাহি ত্রাহি দশা তৈরি হয়েছে বাঁকুড়া জেলায়।












Click it and Unblock the Notifications