কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দলবদলের জল্পনা তুঙ্গে
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর জলবদলের জল্পনা তুঙ্গে। সম্প্রতি কংগ্রেসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। তারপরেই বিজেপি সাংসদের দল বদলের জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে সরগরম বিষ্ণুপুরের রাজনৈতিক মহল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে তাঁর দলবদলের কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন তিনি। ব্যক্তিগত সম্পর্ক থাকায় তিনি গিয়েছিলেন কংগ্রেসের রক্তদান অনুষ্ঠানে। তার সঙ্গে দল বদলের কোনও যোগ নেই বলেই জানিয়েেছন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই সৌমিত্র খাঁর দলবদলের জল্পনা। লোকসভা ভোটে টিকিট পাবেন না আঁচ করেই তিনি দলবদল করতে চাইছেন বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বঙ্গ বিজেপিতেই কোন ঠাসা এখন সৌমিত্র খাঁ। তারপরেই দলবদলের জল্পনা শুরু হয়ে গিয়েছে।
পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিেজপি অনেক জায়গায় লড়েছিল। এই জোট নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছিল। যদিও এই ভাইরাল ভিডিও নিয়ে বিেজপি সাংসদ দাবি করেছেন, এটা একেবারেই ঠিক নয়। তিনি কিছুতেই দল বদল করার কোনও সম্ভাবনাই নেই। তিনি বিজেপিতেই রয়েছেন।
কয়েক মাস আগেই সৌমিত্র খাঁ যুব সভাপতি পদ থেকে পদত্যাগের জল্পনা শুরু হয়ে গিয়েছিল। দিলীপ ঘোষের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল সৌমিত্র খাঁর। তার মাঝেই জোর জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সুকান্ত মজুমদারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তারপর থেকে রাজ্য বিজেপিতে খুব বেশি সক্রিয় হতে দেখা যায়নি সৌমিত্র খাঁকে। এরই মধ্যে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তারপরে দলের অন্তরেই সৌমিত্র খাঁর অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল।












Click it and Unblock the Notifications