Bishnupur Mela: ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে শুরু হচ্ছে বিষ্ণুপুর মেলা! কড়া নিরাপত্তার বন্দোবস্ত

Bishnupur Mela: আগামী ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে ৩৬ তম বিষ্ণুপুর মেলা। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, বিষ্ণুপুরের মহকুমাশাসক সহ অন্যান্যদের উপস্থিতিতে শহরের পোড়া মাটির হাটে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানানো হয়েছে।

মেলা কমিটি সূত্রে খবর, বিষ্ণুপুর ও তার আশেপাশে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি, টেরাকোটা, বালুচরী, বিষ্ণুপুর ঘরাণা সহ অন্যান্য ক্ষুদ্র ও কুটির শিল্প তুলে ধরা হবে। এছাড়াও মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন।

Bishnupur Mela: ডিসেম্বর চতুর্থ সপ্তাহে শুরু হচ্ছে বিষ্ণুপুর মেলা

রবিবার ৩৬ তম বিষ্ণুপুর মেলা উপলক্ষ্যে বিশেষ কফি মগ, টি শার্ট ও থিম সঙের আনুষ্ঠানিক প্রকাশ করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, মেলার দিন গুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, থাকবেন সাদা পোশাকের পুলিশ কর্মীরাও। এছাড়াও পুলিশের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কথায় আছে গান, বাজনা মোতিচুর এই তিন নিয়ে বিষ্ণুপুর। বাঁকুড়ার এই শহর নিজের ধ্রুপদ সঙ্গীত ঘরাণা, মল্ল রাজাদের অসাধারণ শিল্পশৈলীর টেরাকোটা মন্দিরের ইতিহাসের সাক্ষ্য দেখতে যান হাজার হাজার মানুষ। বাঁকুড়ার এই শহর এমন একটি শহর, যেখানে শহরের অলিতে-গলিতে শুধুই ইতিহাস।

এবারের বিষ্ণুপুর মেলার জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুলিশের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক ছাড়াও ৪২ জন অফিসার, ১০০ জন পুলিশকর্মী এবং ২৪ জন মহিলা পুলিশ কর্মী এবং ২৪৯ জন সিভিক ভলান্টিয়ার থাকবেন। অপরাধমূলক কাজ আটকাতে শাকবে চারটি অ্যান্টি ক্রাইম মোটর সাইকেল পেট্রনিং।

রবিবার থেকে বিষ্ণুপুর মেলার জন্য প্রচার শুরু হয়েছে। এবার বিষ্ণুপুর হাইস্কুলের মাঠে হবে যদুভট্ট মঞ্চ, হাইস্কুলের হস্টেলের মাঠে হবে রামানন্দ মঞ্চ। কেজি কলেজের মাঠে বসবে খাবারের দোকান, নাগরদোলা-সহ দোকানপাট।

গত বছর ৩৫ তম বিষ্ণুপুর মেলায় উপস্থিত ছিলেন, ওস্তাদ রশিদ খান, মোনালী ঠাকুর এবং শিলাজিত মজুমদারের মতো শিল্পীরা। এবছর পাঁচদিনের উৎসবে হাজির থাকতে চলেছে বিশিষ্ট শিল্পীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+