Bishnupur Lok Sabha Election Result 2024: 'প্রাক্তনে'র কাছেই হার মানলেন সুজাতা! সৌমিত্র বললেন, কঠিন ছিল
Bishnupur Lok Sabha Election Result 2024: দুই 'প্রাক্তনে'র লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন স্বামীই। ৫৫৬৭ ভোটে তৃণমূলের সুজাতা মণ্ডলকে হারিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়ী হলেন তাঁর প্রাক্তন স্বামী, বিজেপির সৌমিত্র খাঁ-। আর জয়ের পরেই কার্যত উল্লাসে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।
উল্লেখ্য, এবার সারা দেশের নজর ছিল রাঢ় বঙ্গের এই কেন্দ্রটির (Bishnupur Lok Sabha Election Result 2024) দিকে। মঙ্গলবার সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেখা যায় ৫৫৬৭ ভোটে জয়ী হয়েছেন বিজেপির সৌমিত্র খাঁ।

এই অবস্থায় ফের পূনঃর্গণণার আবেদন জানান তৃণমূল প্রার্থী সুজাতা। দাবি মেনে পূনঃর্গণণা হলেও দেখা যায় জয়ী হন সৌমিত্রই। পরে সুজাতা মণ্ডল গম্ভীর মুখে গণণা কেন্দ্র ছাড়েন। সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁর সংক্ষিপ্ত জবাব 'এটা মানুষের রায় নয়'।
অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির বিজয়ী প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, বাবা ষাঁড়েশ্বরের আশীর্বাদে জয় পেয়েছি'। মঙ্গলবার রাতে ফল প্রকাশের পর মানুষের পাশে ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে মানুষের জন্য কাজ করতে চাই। কোন দল নয়, তিনি সব দলের সব মানুষের পাশে থাকবেন বলে জানান।
তবে এদিন তিনি স্বীকার করেন, লক্ষীর ভাণ্ডার তৃণমূলের ভাণ্ডার পূর্ণ করেছে ও সেকারণেই লড়াইটা কঠিন ছিল বলেও জানান।












Click it and Unblock the Notifications