আজ ২৫শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন যাপন জেলায় জেলায়
'চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ'- এভাবে চিরনূতনের মধ্য দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ ২৫ শে বৈশাখ। সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারী বেসরকারী উদ্যোগে কবি গুরুর ১৬৪ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।
বুধবার বাঁকুড়া শহরের প্রতাপবাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে 'আলেখ্য বাঁকুড়া' টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে গানে-গল্পে-কথায়-কবিতায়-নৃত্যে-সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হলো। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচণা হয়। মাল্যদান করেন ঐ সংগঠনের সদস্যরা।

এদিন উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ বলেন, রবীন্দ্র হলেন সংস্কৃতি জগতের অভিভাবক, তিনি শুধু কবি নন, ঋষি-দূরদ্রষ্টা। তাঁর প্রতিটি লেখার মাধ্যমে বহু বছরের পরের ঘটনার কথা বুঝতে পারি, সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করা যায় বলে তিনি জানান।
আয়োজক আলেখ্য বাঁকুড়া' টেগোর কালচারাল আকাদেমির সভাপতি শক্তি চট্টোপাধ্যায় বলেন, বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে আমরা প্রাণের কবি, মনের কবি, জীবনের কবি রবীন্দ্রনাথকে গান, কবিতা, নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি। এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন বলে তিনি জানান।
তবে শুধু বাঁকুড়া নয় গোটা রাজ্যেই আজ রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হচ্ছে। সকালে শান্তিনিকেতনে প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সকাল থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও চলছে রবি ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠান। গান- কবিতাপাঠ চলছে। শিল্পীরা এসে মালা গিয়ে যাচ্ছেন রবি ঠাকুরের মূর্তিতে। জেলায় জেলায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে স্মরণ করা হয়।












Click it and Unblock the Notifications