'এবার সিভিক অধ্যাপক নিয়োগ হবে'? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের ঝড়
'এবার কি সিভিক অধ্যাপক নিয়োগ হবে'? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পদার্থ বিদ্যার অতিথি অধ্যাপকের নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এমনকি এই নিয়ে প্রশ্ন তুললেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
শুধু তাই নয়, রাজ্যে শিক্ষা পরিস্থিতি নিয়ে প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। গত কয়েকদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পড়ানোর একটি নির্দেশিকা ঘিরে ব্যাপক বিতর্ক হয়। আর এর মধ্যেই এবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক।

ঠিক কি ঘটেছে?
গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি হয়। ওই বিজ্ঞপ্তিতে পদার্থ বিদ্যার অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে বলে জানানো হয়! আর এজন্য ন্যুনতম যোগ্যতা মাষ্টার ডিগ্রী, পি.এইচ.ডি অথবা নেট উর্ত্তীর্ণ থাকা আবশ্যিক ঘোষণার পাশাপাশি প্রতি ক্লাস পিছু ৩০০ টাকা দেওয়ার কথাও জানানো হয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। ক্লাস পিছু মাত্র ৩০০ টাকার বিনিময়ে পড়ানো? আর তা উল্লেখ করেই নিন্দার ঝড়।

সিভিক পুলিশের মতো সিভিক অধ্যাপক নিয়োগ?
আর এবিষয়ে বলতে গিয়েই মঙ্গলবার বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, বিষয়টি অদ্ভূত ও যথেষ্ট বেদনাদায়ক। ইউ.জি.সি যেখানে আজ থেকেই অতিথি অধ্যাপকদের ক্লাস পিছু ১৫০০ টাকা অথবা মাসিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেছে। রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি এতোটাই খারাপ যে সিভিক পুলিশের মতো সিভিক অধ্যাপক নিয়োগ করতে চাইছে? এর চেয়ে 'শিক্ষা দানে'র আবেদন করলেই ভালো হতো বলে তিনি মনে করছেন বলে জানান।
এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, রাজ্যের ভাঁড়ার শূন্য। পরিস্থিতি এতটাই খারাপ যে একজন সাফাই কর্মীর থেকেই কম বেতন পাবেন ফিজিক্সের অধ্যাপক। পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

শিক্ষা ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত
অন্যদিকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি 'শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয় তার একটা নমুনা' দাবি সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির। তিনি বলেন, অধিকাংশ কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষক নেই। ৩০০ টাকার অধ্যাপক নিয়োগ মানে তাঁর কোন দায়বদ্ধতা থাকবেনা। শিক্ষা ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বলেও তিনি দাবি করেন।

একনজরে তৃণমূলের প্রতিক্রিয়া
আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে শাসক তৃণমূল। দলের নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা 'বিরোধীরা ভুল ভাল মন্তব্য করে বিভ্রান্তি ছড়াতে চাইছে' দাবি করে বলেন, পড়ানোর জন্য অনেকেই আগ্রহী থাকে, তাই ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে তিনি 'অসুবিধার কিছু দেখছেননা' দাবি করে আরো বলেন, যে যাই বাখ্যা করুক, শিক্ষাকে মূল্য দিয়ে বিচার করা যায়না। বিজেপি-সিপিআইএম মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারে এসব করে মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন তাঁরা 'বেঁচে আছেন' বলেও তিনি দাবি করেন।
এবিষয়ে জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাই তাঁর প্রতিক্রিয়া মেলেনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications