'কারা কারা শুভেন্দুর সভায় যাচ্ছেন লিখে রাখুন, বাকিটা ইতিহাস করব', হুঁশিয়ারি ইন্দাসের তৃণমূল নেতার

একদিকে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন তিনি। সেখানে বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতির মুখে শোনা যাচ্ছে হুঁশিয়ারির সুর। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কারা শুভেন্দু অধিকারীর সভায় যাচ্ছেন লিখে রাখুন।

আগামী ২৮ এপ্রিল শাশপুরে সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই সভায় কারা যাচ্ছে তার তালিকা তৈরি করতে বলেছেন তিনি। তৃণমূল নেতা বলেছেন পঞ্চায়েত নির্বাচনে দলের 'রাজনৈতিক রণকৌশল, নীতি ও আদর্শ' পরিবর্তনের কথা ঘোষণা করলেন বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ।

tmc

একই সঙ্গে দলের স্থানীয় নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ২৮ তারিখ শাশপুরে শুভেন্দু অধিকারী আসছেন। রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়া কারা কারা ঐ সভায় যাচ্ছে খাতা কলমে লিখে রাখুন। বাকিটা ইতিহাস করবো। ইন্দাসেরই দীঘলগ্রাম পঞ্চায়েতের বামনিয়া বাসস্ট্যাণ্ড দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা কথা বলেন।

একই সঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারা মনে করলে বিজেপির কর্মীদের বাড়িতে ঢুকে 'ডাণ্ডা হাতে ঠাণ্ডা' করে আসতে পারেন বলেও হুঁশিয়ারি দেন। আগামী ২৮ এপ্রিল ইন্দাসের শাশপুরে সভা করার কথা রয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

tmc

একদিকে তাঁর ঐ এলাকায় সভা ও পঞ্চায়েত ভোট ঘোষণার আগে, অন্যদিকে উত্তর বঙ্গ থেকে মঙ্গলবার তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'মাসের 'তৃণমূলের নবজোয়ার' নামে জনসংযোগ যাত্রা করছেন ঠিক তখনই দলের ব্লক সভাপতির ঐ বক্তব্য ঘিরে তৈরী হয়েছে বিতর্ক। তৃণমূল সভাপতি 'ইতিহাস তৈরি'র নামে তাদের দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন বলেই বিজেপির অভিযোগ।

tmc

দলের নেতা ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখার দাবি, তৃণমূল নীতি-আদর্শহীন। এই অবস্থায় জনতা জনার্দন শেষ কথা বলবে। তাদের দলের সভা বানচালের চেষ্টা হলে, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করলে বিজেপি যোগ্য জবাব দেবে। একই সঙ্গে কোন ধরণের 'হামলা' হলে তার দায় ঐ তৃণমূল সভাপতিকেই নিতে হবে বলে তিনি জানান।

তাঁর বক্তব্যকে ঘিরে 'বিতর্ক' তৈরী হতেই ১০০ শতাংশ অবস্থান বদল ইন্দাস ব্লক তৃণমূল সভাপতির। তিনি বলেন, 'কর্মীদের খাতা কলম নিয়ে বসতে বলেছি, লাঠি বোমা বন্দুক নিয়ে বসতে বলিনি। আর যে বিজেপি-সিপিআইএম কর্মীরা ঐ সভায় যাচ্ছেন তাদের কে কে সরকারী প্রকল্পের সুযোগ পাচ্ছেন আর পাচ্ছেননা তার দলীয় রিপোর্ট তৈরীর কথা তিনি বলেছেন বলে দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+