Lok Sabha Election 2024: দরকার হলে পায়ে ধরে নেব! প্রচারে বেরিয়ে কেন এমন বললেন তৃণমূলের অরূপ চক্রবর্তী

Lok Sabha Election 2024: ভোট প্রচারের শুরুর দিন থেকেই আক্রমণাত্মক ছিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এবার তিনিই অন্য ভূমিকায়। দলের কর্মীদের একজোট হতে বলেছেন। দরকারে হাত - পা ধরার কথাও বলেছেন তিনি।

"দলের এই মুমুর্ষু অবস্থায়, কঠিন অবস্থায় কোনওকর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন। রাগ - অভিমান ছাড়ুন।" জেলা তৃণমূল ভবনে লোকসভা ভোট সংক্রান্ত কর্মী বৈঠকে এমনই বার্তা দিলেন দলের জেলা সভাপতি, তালডাংরার বিধায়ক ও সর্বোপরি এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।

Arup Chakraborty

কিন্তু এমন ঘটনা ঘটল? বাঁকুড়ার 'দাপুটে' এই নেতার মুখে এমন ভাষণ কেন? শাসক দল 'ঠ্যালা'য় পড়েছে বলে দাবি করেছে বিজেপি। এমনকী লড়াইয়ের আগেই তিনি হার স্বীকার করে নিচ্ছেন। এমন দাবিও করছেন জেলার বিজেপি নেতৃত্ব।

গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে দলের একটা অংশ 'নির্দল' হিসেবে লড়েছিল। অনেকে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। ভোটের আগে 'বিক্ষুব্ধ'দের ঘরে ফেরার রাস্তা 'চিরতরে বন্ধ' ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশের পর জয়ী প্রার্থীদের অনেককেই ফের দলে ফেরানো হয়।

অন্য দিকে, দলীয় 'পদ' যাওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে 'স্বেচ্ছাবসর' নিয়েছেন অনেকে। আবার অনেকে বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কয়েক পা এগিয়ে। ভোট মরশুমে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল। ঠিক সেই কারণে অরূপের এমন বক্তব্য। মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

পরে সাংবাদিকদের অরূপ চক্রবর্তী বলেন, "ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত পঞ্চায়েত ভোটের সময় অনেকেই 'রাগারাগি' করে এদিক-ওদিক গিয়েছিল। ওদের তো চাই। ওরা দলের সম্পদ। কারও ভুল ত্রুটি থাকলে বলুক না, আমি পায়ে ধরে নেব। 'বড় দল' বুথ স্তরে একটু-আধটু সমস্যা হয়।"

এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, "তৃণমূলের এমন অবস্থা! এবার তাহলে আসল সত্যটা ঝুলি থেকে বেরলো। প্রতিপক্ষ জোরদার হলে খেলায় আনন্দ আছে। এখন সব শুনে যা মনে হচ্ছে, উনি আগেই হার স্বীকার করে নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+