Heat Wave: পুড়ছে শরীর, কাপড় দিয়ে ঢাকা মুখ! ৪৪.২ ডিগ্রিতে জ্বলছে বাংলার এই জেলা

Heat Wave: ভরা বৈশাখে রৌদ্রতাপে পুড়ছে বাঁকুড়া সহ গোটা রাজ্য, পুকুর, নদী থেকে ছোটো ছোটো জলাশয় প্রায় জলশূণ্য। এই মুহূর্তে প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বাইরে চড়া রোদ। ওই রোদে বাড়ির বাইরে বেরোনো দূস্কর হয়ে পড়েছে! সেইসঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

ফলে গত কয়েক দিন ধরে এই জেলার গ্রাম, গঞ্জ থেকে শহর সর্বত্রই দিনের একটা বড় সময় রাস্তাঘাট প্রায় শুনশান, খুব জরুরী প্রয়োজন ছাড়া সূর্যাস্তের আগে মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। হাওয়া অফিস সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার দুপূর আড়াইটা পর্যন্ত বাঁকুড়া জেলায় তাপমাত্রা ৪৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে গিয়েছে (Weather Update)।

Heat Wave

যা চলতি মরশুমে এখনও পর্যন্ত উষ্ণতম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Update)। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, আগামী আরও কয়েক দিন এমনই অস্বস্তিকর গরম থাকবে। সঙ্গে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাসও (Heat Wave) দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই বলেই খবর। ফলে প্রয়োজন ছাড়া দুপুরে বাইরে না যাওয়ার কথাই বলছেন চিকিৎসকরা।

বাঁকুড়া ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমেও প্রবল তাপপ্রবাহের সৃষ্টী হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে সোমবার থেকে বুধবারের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। যে কারণে জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এই সময় তাপপ্রবাহের মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই অবস্থায় বেলা বাড়তেই জনশূন্য হয়ে পড়ছে শহর এবং শহরতলী। একেবারে মানবশূন্য শহরের রাস্তাগুলিও। সুস্থ থাকার কথা বলছেন চিকিৎসকরা। আর তা থাকতে বাড়তি জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। রাস্তায় বের হলে হালকা কিংবা সাদা জামা পড়ার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+