Bankura: বন্ধু পাতানোর মেলা, বাঁকুড়ার গ্রামে সহেলা উৎসবে বিপুল উন্মাদনা
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে 'বন্ধু'ত্বের সংজ্ঞা। সোশ্যাল মিডিয়া গুলির দৌলতে এখন এক ক্লিকেই 'ফ্রেণ্ড'। আবার সেই এক ক্লিকেই 'আনফ্রেণ্ড' অর্থাৎ বন্ধু বিচ্ছেদ! কিন্তু এই গতিশীল জীবনের মধ্যেও বিগত দেড়শো বছরের বেশী সময় ধরে উৎসব-অনুষ্ঠানের মধ্য দিয়ে একেবারে অন্যরকম বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন বাঁকুড়া-বর্ধমান সীমান্তবর্তী দক্ষিণ দামোদর এলাকার মানুষ।
সাধারণভাবে প্রতি পাঁচ বছর অন্তর ওই এলাকার ইন্দাসের আকুই গ্রামের মানুষ যোগ দেন সই-সাঙ্গাত পাতানোর উৎসব 'সয়লা'য়। তবে এবার পাঁচ নয়, ছ'বছর পর এই গ্রামে শুরু হয়েছে এই অনুষ্ঠান। আর সেকারণেই এখন আকুইয়ের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনদের ভীড়, এমনকি দূর দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এই গ্রামে হাজির হয়েছেন অভাবনীয় এই দৃশ্যের সাক্ষী থাকতে।

'সহেলা'- বর্তমানে যা লোক মুখে 'সয়লা'তে রূপান্তরিত হয়েছে। সম্ভবত সই বা বন্ধুত্ব স্থাপনের এই অনুষ্ঠান বলেই এই নামকরণ বলে স্থানীয়দের অনেকেই মনে করেন। কারণ এই শব্দটির মধ্যেই সখা-সই-সাঙ্গাত শব্দের উপস্থিতি রয়েছে।
প্রতি পাঁচ বছর অন্তর কার্তিক মাসের পূর্ণিমাতে মনসা পুজোর মাধ্যমে এই উৎসব পালিত হয়। গ্রামের সব বয়সের পুরুষ-মহিলা মনসার পুজো দিয়ে নিজেদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। একজন পুরুষ অন্য একজন পুরুষ ও মহিলা শুধুমাত্র মহিলাদের সঙ্গেই এই 'সয়লা' স্থাপন করতে পারেন। তবে সব কিছুর উর্দ্ধে উঠে এখানে ধর্মের সমস্ত ভেদাভেদ ভেঙে যায়। মহঃ সিরাজুদ্দিনের সঙ্গে মৃণাল ভট্টাচার্যের 'সয়লা' স্থাপনে কোন আপত্তি নেই। এটাই এই উৎসবের অন্যতম প্রাচীণ রীতি। বর্তমান এই অস্থির সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হতে পারে আকুইয়ের এই 'সয়লা' উৎসব।
স্থানীয়রা জানিয়েছেন, 'সয়লা'র অন্যতম অঙ্গ হল 'গোয়া চালানো'। গোয়া হলো সয়লার ঝাঁপি। এই ঝাঁপির মধ্যে দই, পঞ্চ শস্য, গোটা হলুদ, সিঁদুর, খই, গোটা সুপারি, পান বাতাসা রাখা থাকে। স্থানীয় চণ্ডি মন্দিরে পুজো দিয়ে এই পরস্পরের বাড়িতে 'গোয়া চালিয়ে' স্থানীয়রা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করেন। আর এই 'গোয়া চালানো'র সময় ' পরস্পরকে শোলার মালা পরিয়ে, দইয়ের ফোঁটা দিয়ে 'উপরে খই নিচে দই আমি তোমার চিরকালের সই' এই কথা বলে বন্ধুত্বের সূচনা হয়। এমনকি বিগত বছর গুলিতে তৈরী হওয়া 'বন্ধুত্বে'র পূনঃর্বিকরণের সুযোগ থাকে এই 'সয়লা' উৎসবে বলেই জানা গেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications