আর জি করের ঘটনার প্রতিবাদ, বাঁকুড়া হাসপাতালে দ্বিতীয় দিনে কর্মবিরতি

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু। ঘটনার প্রতিবাদ ও নির্দিষ্ট দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি। আজ রবিবার সেই আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল।

শনিবার সারা দিন ও রাতভর হাসপাতালের 'এমার্জেন্সি' গেটের সামনে অবস্থান কর্মসূচি চলে। রবিবারও নিজেদের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। এই হাসপাতালের ২৪ জন পিজিটি, ২৭০ জন ইন্টার্ন ও ৬০ জন হাউস স্টাফ কর্মবিরতিতে অংশ নিয়েছেন। পূর্ব ঘোষণা মতো 'এমার্জেন্সি' পরিষেবা চালু রয়েছে। তবে অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে বলেই খবর।

Bankura doctor

আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে, আর জি করের ঘটনায় মূল অভিযুক্তকে খুঁজে বের করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থার দাবিতে তারা অনড়। কর্মবিরতি চললেও এমারজেন্সি পরিষেবা স্বাভাবিক আছে।

আপাতত কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতাল গুলিতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই। ফলে পুরুষ-মহিলা চিকিসক প্রত্যেকেই কম বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। এই দাবি তারা জানিয়েছেন।

ডাক্তারি পড়ুয়াদের এই কর্মবিরতির জেরে কিছুটা সমস্যায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের পরিবারের লোকেরা। প্রসূতি বিভাগে ভর্তি এক রোগীর পরিবারের সদস্যা বলেন, মুখী বলেন, গত কাল থেকে কোনও চিকিৎসা পরিষেবা পাওয়া যায়নি। এই ঘটনার জেরে সমস্যা বাড়ছে বলে তিনি জানান।

তবে অন্য কথা বললেন, আরেক রোগীর আত্মীয়। দিলীপ পাত্র নামে ওই ব্যক্তি বলেন, চিকিৎসা পরিষেবা মোটামুটি স্বাভাবিক আছে। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে তিনি সমর্থন করছেন।

আর জি করের ঘটনায় মালদহ মেডিকেল কলেজে হাসপাতালেও প্রভাব পড়েছে। জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ আন্দোলন করছেন। শনিবার রাতে বিক্ষোভ দেখানো হয় হাসপাতালের বাইরে। তাদের বিক্ষোভ চলবে। এই কথা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+