শ্রাবণ শিবের মাস, বাঁকুড়ার এক্তেশ্বর শিবমন্দির থেকে বেরোল শোভাযাত্রা
একটি বছরের অপেক্ষা শেষ, ফের রবিবাসরীয় সকালে বাঁকুড়া শহরের রাজপথে স্বয়ং দেবাদিদেব মহাদেব। 'ঘোর কলি'তেও এই অপার্থিব ঘটনার সৌজন্যে 'শ্রী শ্রী এক্তেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটি।'
প্রসঙ্গত, চলতি শ্রাবণ মাসের শুরুর দিন থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন প্রাচীণ এক্তেশ্বর মন্দিরে শুরু হয়েছে শ্রাবণী মেলা। চলবে একমাস ধরে। আর পুরো এই মাস জুড়ে এক্তেশ্বর শিব মন্দিরে প্রথা মেনে বিশেষ পূজা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রীতি ও পরম্পরা মেনে এদিন বাঁকুড়া ধর্মশালা থেকে বাদ্যযন্ত্র সহযোগে সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে সারা শহর পরিক্রমা করে এক্তেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়।

অগনিত মহিলা মঙ্গল ঘট নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। ছিলেন কলকাতা, নবদ্বীপ, হাওড়া, হুগলি থেকে আসা নৃত্য ও বাদ্যযন্ত্রের দল, সঙ্গে স্বয়ং শিব শম্ভূর উপস্থিতি এবার শহর বাসীর কাছে বাড়তি পাওনা তো বটেই।
শোভাযাত্রায় অংশ নিয়ে সমাপ্তি চ্যাটার্জী মণ্ডল, সাথী কর্মকার, জুঁই ব্যানার্জী, বিষ্ণুপ্রিয়া চঁন্দরা বলেন, নিজের পরিবারের পাশাপাশি বিশ্ব সংসারের প্রতিটি পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। এছাড়াও কর্মসংস্থান থেকে বৃষ্টির আব্দারও কেউ কেউ ভোলা মহেশ্বরের করেছেন বলে জানান।
'শ্রী শ্রী এক্তেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটি'র পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শহরবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও তাঁরা জানিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications