Bankura Itu Puja: অগ্রহায়ণে ইতু পুজো রাঢ়বঙ্গে, ইতু আসলে কে? কেন এই পুজোয় এতো ধুম জানেন?
রাঢ় বঙ্গের অন্যতম লৌকিক উৎসব ইতু পূজো। আয়োজনে অনেকটা লক্ষ্মী পুজার মতো, বাড়ির মহিলাদের হাতেই পূজিতা হন দেবী ইতু। ইতু একটি প্রাচীণ ইরানি শব্দ। বহু যুগ আগে পারস্যদেশে মিথু নামে এক দেবতার পুজো হতো।
অনেকেই মনে করেন মিথু থেকেই ইতু শব্দের উৎপত্তি। যদিও ইতুর বাংলা অর্থ সূর্য। অগ্রহায়ণ মাস জুড়ে রাঢ় বঙ্গের প্রায় প্রতিটি ঘরে ঘরেই ইতু পুজো হয়। পুজার উপকরণেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। ইতুর পাত্র ও ঘট সাজিয়ে পুজা করা হয়।

এছাড়াও সঙ্গে থাকে কলমী শাক, সরষে, ধান, মানকচু, ছোলা, মটর, তিল, যব সহ আট রকমের দানা শস্য। প্রতি রবিবার ইতু পুজা শেষে অগ্রহায়ণ সংক্রান্তিতে পুজো শেষে ইতুকে জলে বিসর্জন দেওয়া হয়।
মূলতঃ সংসারের সুখ ও সমৃদ্ধি কামনায় এই পুজো করা হয়ে থাকে, জানালেন ইন্দাসের রিমা ধাড়া। তিনি বলেন, শস্যের দেবী হিসেবেই আমরা পূজা করে থাকি, সঙ্গে সংসারের সুখ সমৃদ্ধি কামনা তো থাকেই। তিনি এই পুজো তাঁর শাশুড়ি মার কাছে শুনেছেন বলে জানান।












Click it and Unblock the Notifications