Lok Sabha Vote 2024: রবিবাসরীয় প্রচারে সাত সকালে রাস্তায় বিজেপি প্রার্থী, রামলালার ছবি নিয়ে জনসংযোগ
'রামলালা'কে সঙ্গী করে রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচার 'বিদায়ী' সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সর্বোপরি এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের। এদিন দলীয় কর্মী-সমর্থকরের সঙ্গে নিয়ে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে অপেক্ষারত ও বাসে চেপে বসা যাত্রীদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে অযোধ্যায় সদ্য প্রতিষ্ঠিত 'রামলালা'র ছবি তুলে দেন।
বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, আমি বাসস্ট্যাণ্ডে ঢোকামাত্রই সমস্ত মানুষ আগ্রহভরে কাছে আসছে। মোদিজীর উন্নয়নের কথা তাদের সবার সামনে তুলে ধরছি। অযোধ্যায় রামমন্দির তৈরি প্রধানমন্ত্রীর বিশাল সফলতা, উনি কথা রেখেছেন, মন্দির তৈরী হয়েছে। আর সেই বিষয়টি মানুষকে আরও একবার স্মরণ করিয়ে দিতেই রামলালার ছবি সকলের মধ্যে তুলে দিলেন বলে তিনি জানান।

সকাল থেকেই ভোটের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। বাম-বিজেপি-শাসক দলের প্রার্থীরা সকাল সকাল প্রচার অভিযান শুরু করে দিয়েছেন। গরমের কারণে সকাল সকাল সকলেই প্রচার সেরে নিতে চাইছেন। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাড়াতাড়ি প্রচার সারছেন প্রার্থীরা। কারণ দুপুর গড়ালেই রোদের তেজ বাড়ছে। রাস্তাঘাটে মানুষের সংখ্যা কমছে। সকল সকাল দোকানে বাজারে ভিড় বেশি। সেকারণে জনসংযোগের সুযোগও বেশি।
সেকারণে সকাল সকাল প্রচার সারছেন প্রার্থী। রবিবার বলে আরও বেশি করে প্রচারের ময়দানে নামছেন তাঁরা। বাঁকুড়ার বিেজপি পার্থী সুভাষ সরকার প্রথম দিন থেকেই প্রচারে শান দিয়েছেন। প্রতি রবিবারই বাজারে পৌঁছে গিয়ে জনসংযোগ করছেন তিনি। রাস্তায় নেমে দোকানিদের সঙ্গে কথা বলে প্রচার করছেন তিনি।
সকাল সকাল প্রচারের ময়দানে নেমে পড়েছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদও সকাল সকাল নেমে পড়েছেন প্রচারে। পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার সারছেন তিনি। এই কেন্দ্রে কীর্তি আজাদের প্রতিপক্ষ বিজেপি হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আগেই কীর্তিকে হারানোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications