পাথরের বাঁশি তৈরি করে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী, নিজেই সুর তুললেন তাতে
পাথর শিল্পের জন্য জগৎজোড়া খ্যাতি রয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের। পাহাড়তলির এই গ্রামের একটা বড় অংশের মানুষ প্রত্যক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। আর শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসে এখানকার শিল্পীদের তৈরী শিল্প সামগ্রী সংগ্রহ করে বাড়ি ফেরেননা এমন মানুষ খুঁজে পাওয়া দূস্কর!
আর এতো সবের মাঝেই অসাধ্য সাধন করে ফেললেন শুশুনিয়ার তরুণ পাথর শিল্পী অভীক কর্মকার। প্রায় ৮ মাসের চেষ্টায় তিনি তৈরী করে ফেলেছেন পাথরের তৈরী বাঁশি। যার সূর মূর্ছনায় মোহিত হতে হয় সকলকে। তবে এখানেই শেষ নয়, পাথরের তৈরী বাঁশিতে শিল্পী সুনিপুন দক্ষতায় ফুটিয়ে শ্রীকৃষ্ণের বৈচিত্রময় জীবন কাহিনীর বেশ কিছু অংশ।

আর এই অধ্যাবসায় ও অভিনব ভাবনার ফলও পেয়েছেন হাতে-নাতে। এই পাথরের বাঁশিই শিল্পী অভীক কর্মকারকে এনে দিয়েছে রাজ্য ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ বিভাগের কারু শিল্প প্রতিযোগীতায় রাজ্যে সেরার সেরা শিরোপা।
শিল্পী অভীক কর্মকার বলেন, ওড়িশা থেকে আনা বিশেষ এক ধরণের পাথর দিয়ে এই বাঁশি তৈরী করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এই বাঁশি তৈরী হলেও চাহিদা থাকলে আগামী দিনে এই বাঁশি তিনি আবারও তৈরী করবেন বলে জানান।
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে পাথর শিল্পীদের কাজ দেখার জন্য ছুটে আসেন পর্যটকরা। এখানকার শিল্পীরা পাথর কেটে নানা রকমের সামগ্রি তৈরি করে থাকেন। এখান থেকে অনেক সামগ্রি কিনে নিয়ে যান পর্যটকরা। তাঁদের এই সামগ্রি জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এই শিল্পের যাতে প্রসার ঘটে সেকারণে রাজ্য সরকারও উৎসাহ দিচ্ছে।












Click it and Unblock the Notifications