বন্দে ভারত, পুরনো ট্রেন নতুন করে রং করা? বাঁকুড়ার সভায় মোদীকে পাল্টা বিঁধলেন মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাঁকুড়ার সভা থেকে পাল্টা দিলেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রবিবার বাঁকুড়ায় সভা করেছিলেন মন্ত্রী নরেন্দ্র মোদি বাঁকুড়ার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন তিনি আরো উন্নতির জন্য পরিকল্পনার কথা বলেন নরেন্দ্র মোদি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বাঁকুড়ায় সভা করলেন রীতিমত নরেন্দ্র মোদিকে কালকের বক্তব্যের উত্তর দিলেন তিনি। "উনি কী কাজ করেছেন? শুধু এক্সপ্রেস আমি কটা ট্রেন করেছি। কত প্রকল্প করেছি!"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে থাকাকালীন রেলমন্ত্রী ছিলেন। সেই সময় বাংলায় রেলের একাধিক কর্মকাণ্ড হয়। বাঁকুড়ার জন্য রেল দেওয়া হয়েছিল। সেই সব বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় বলেন। মোদী সরকারের বন্দে ভারত এক্সপ্রেসকেও কটাক্ষ করেন তিনি। মমতা এ দিন বলেন, " উনি তো একটা কথা বলেছেন। কী একটা বন্দে ভারত। পুরনো ট্রেনকে নতুন করে রং করা। জিজ্ঞেস করুন, আমার করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল? তার তো টিকিও পাচ্ছি না। নকল নয় তো? "
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বাঁকুড়ায় এসে বিজেপির হয়ে ভোট চেয়েছেন। লোকসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে আবেদন করেছেন। সোমবার বাঁকুড়ার সভায় একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করলেন। এই ভোটটা কেন্দ্রের। রাজ্যের ভোট নয়। কিন্তু এখানে তৃণমূলকে ভোট দিলে দিল্লিতে বাংলার কথা বলা যাবে। এনআরসি বাতিল করা যাবে। নতুন করে ১০০ দিনের কাজ আবার শুরু করা যাবে। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
" সব হয়েছে। বাকি শুধু মোদীকে দেশ থেকে তাড়ানো।" প্রধানমন্ত্রীর 'পাল্টা' সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ওন্দার নিকুঞ্জপুর ফুটবল ময়দানে তিনি সভা করলেন। তিনি আরও বলেন, " মোদী না গেলে সংবিধান ভেঙে যাবে।" এমনকী দেশও ভেঙে যাবে বলে তিনি দাবি করেন।
এদিন তৃণমূল নেত্রী তাঁর বক্তব্যে আগাগোড়া প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। এমনকী তাঁকে 'মিথ্যেবাদী' বলতেও ছাড়েননি। তৃণমূল নেত্রী বলেন, " আমি শুনেছি বাঁকুড়া সিটটা অরূপ জিতবে। আর ওন্দার মানুষ ভোট দিলে বিষ্ণুপুর সিটটাও জিতব।" ভোট না দিলে তিনি 'দুঃখ' পাবেন বলেও জানান।












Click it and Unblock the Notifications