দেশ থেকে অশুভ শক্তির বিনাশ হোক, শোভাযাত্রায় বেরিয়ে মন্দিরে পুজো দিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী
এক দিকে বাংলা নববর্ষ, অন্য দিকে পশ্চিমবঙ্গ দিবস পালন। এছাড়াও বাবাসাহেব আম্বেদকরের জনদিন। এই তিন কর্মসূচি নিয়েই সকালে বেরিয়ে পড়লেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী। অশুভ শক্তির বিনাশ হোক দেশ থেকে। এই বার্তা দিলেন তিনি।
রবিবার ভোটের প্রচারের গুরুত্বপূর্ণ দিন। তার উপর বেলা বাড়তেই রোদের তেজ দেখা যাচ্ছে। সেজন্য সকালেই বেরিয়ে পড়ছেন রাজনৈতিক নেতা - প্রার্থীরা। সকাল থেকেই প্রচার হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী প্রচারে বেরিয়েছিলেন রবিবার সকালে। দিন ভর বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে। এই দিন এক শোভাযাত্রার আয়োজনও করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
এদিন বাঁকুড়া শহরের দেশ বন্ধু ব্যায়ামাগার থেকে এই শোভাযাত্রা বার হয়৷ রবিবার নববর্ষের সকালে সংবিধান প্রনেতা বি.আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর বড় ছবি রাখা হয়েছিল৷ পাশাপাশি চলেছে নির্বাচনী প্রচার।
নববর্ষের দিন পশ্চিমবঙ্গ রাজ্য দিবসের কর্মসূচিও ছিল। সেই আয়োজনও দেখা যায় তৃণমূল নেতৃত্বদের মধ্যে। জেলা তৃণমূল সভাপতি, তালডাংরার বিধায়ক এবার লড়াইয়ের ময়দানে। সেজন্য তৃণমূলের থেকে প্রচারেও জোর দেওয়া হয়েছে অনেকটাই৷
"শুভ শক্তি জাগ্রত হোক, অশুভ শক্তির বিনাশ হোক।" এই বার্তা রবিবার সকালে দিলেন অরূপ চক্রবর্তী। বিজেপি যাতে এবার এই কেন্দ্রে হারে, সেই আশাও করা হচ্ছে। শহরের মহামায়া মন্দিরে পুজোও দেন তিনি। মাচানতলা এলাকায় গিয়ে ওই শোভাযাত্রা শেষ হয়।
এদিন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী আরও বলেন, বাঁকুড়া-রঘুনাথপুরের উন্নয়ন, রেল প্রকল্প, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলি রূপায়ণে জন সমর্থণ জরুরি। আর সেই জন সমর্থন চাইতেই তিনি পথে নেমেছেন।
এদিনের কর্মসূচিতে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌর সভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মৌ সেনগুপ্ত প্রমুখ। বহু মানুষ সামিল হয়েছিলেন সকালের কর্মসূচি।












Click it and Unblock the Notifications