অমিত শাহের কিছু করার নেই, আরজি কর কাণ্ডে আর কী বললেন কল্যাণ

বাঁকুড়ায় পারিবারিক কালীপুজোয় অংশ নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ড থেকে কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে এদিনও সমানভাবে আক্রমণ করলেন তিনি।

কল্যাণ শুক্রবার বলেন, " আরও লড়াইয়ের শক্তি চেয়েছি মায়ের কাছে। একবার যখন রক্ত ঝরেছে লড়াই তখন চলবে। গান্ধীজির হত্যাকারীর সমর্থনকারীদের সরকার চলছে। তাদের কাছ থেকে 'সেক্যুলিজম' শিখব না।"

Kalyan banerjee

শুক্রবার বাঁকুড়া শহরের দোলতলায় তাঁর নিজের বাড়িতে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো, আরতির পাশাপাশি কালী স্ত্রোত্র পাঠ করেন তিনি। এরপর সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তরও দেন।

আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে মন্তব্য করেন তিনি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে খোঁচাও দেন। তিনি বলেন, " অমিত শাহের এখানে কিছুই করার নেই। ৫৮ থেকে ৬০ দিন পরেও সিবিআই আর একজনকেও ধরতে পারেনি। চিকিৎসকরা চাইলেও তাদের মনমতো কাউকে ধরা যায় না। দেশে আইন আছে।" সেই সঙ্গে সিপিএমের হাত ধরার জন্য আন্দোলনকারী চিকিৎসকরা ডুবেছেন। এই দাবিও তিনি করেন।

একই সঙ্গে রাজ্যের সরকারি হাসপাতালের ইন্টার্নদেরও এক হাত নেন তিনি। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, " এদের জ্ঞান নিয়ে প্রশ্ন আছে" ভিন রাজ্যে বিশেষত দিল্লিতে, এদের পরীক্ষা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

মিঠুন চক্রবর্তীকে এক হাত নিতেও ছাড়েননি তৃণমূল সাংসদ। তিনি বলেন, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে খুবই শ্রদ্ধা করি। তবে রাজনীতিতে উনি 'ধোঁড়া সাপ'।" ভোটের আগে শুধু বড় ডায়ালগ দিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। এই কটাক্ষও শোনা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+