ভোট দিয়ে বাঁকুড়ায় ঘুরছেন তৃণমূল ও বিজেপি প্রার্থী, কী বললেন অরূপ চক্রবর্তী, সুভাষ সরকার?

সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বাঁকুড়ার বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাঁকুড়ায় ভোটের প্রচারে দুই দলই ঝড় তুলেছিল। আজ ওই কেন্দ্রে ভোট চলছে। ফলে নিজের জমি আরও শক্ত করতে মরিয়া সুভাষ সরকার ও অরূপ চক্রবর্তী।

সকাল সকালই ভোট দেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ভোট পরিস্থিতি নিয়ে তিনি খুব একটা অসন্তুষ্ট নন। জোড়া ফুলে নিজের ভোট দিয়েছেন তিনি। সাংবাদিকদের এই কথা জানিয়ে দেন। সকালের দিকে কোন বড় গন্ডগোলের খবর পাওয়া যায়নি। মোটের উপর ভোট শান্তিপূর্ণ হচ্ছে। এই কথা জানিয়েছেন অরূপ।

Arup Chakraborty And Subhash Sarkar

বিষ্ণুপুর লোকসভা এলাকার মিথিলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ নং বুথে গিয়ে ভোট দিলেন তিনি। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সতীঘাট হনুমান মন্দিরে পুজো দেন। প্রণাম করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন অরূপ চক্রবর্তী। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনও পর্যন্ত ঠিক আছে। ইভিএম গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে।

সকালে ছটি ইভিএম মেশিন বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। এছাড়াও কয়েকটি ইভিএম মেশিনে বিজেপি ট্যাগ দেওয়া আছে। তার আশঙ্কা ওই ইভিএম গুলিতে সমস্ত ভোট বিজেপিতেই যাবে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন অরূপ চক্রবর্তী।

এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। শনিবার তিনি বাঁকুড়া শহরের লোকপুর ১৫৫ নম্বর বুথে গিয়ে তিনি ভোট দেন।

বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার এদিন বলেন, সকাল থেকে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। শালতোড়া থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনার আসছে। একজন বিজেপি কর্মীর আঙুল ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। তবে রাজ্য পুলিশের ভূমিকা সদর্থক নয়। এই দাবি তিনি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+