পুজো দিয়ে মোদী গ্যারান্টি সঙ্গে নিয়ে বিষ্ণুপুরে প্রচারে নামলেন সৌমিত্র খাঁ

প্রথম দফাতেই তাঁর নাম প্রার্থী তালিকায়। এবারেও বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার থেকে লোকসভা এলাকায় শুরু করে দিলেন প্রচার। জয়ের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী তিনি।

ঐতিহ্যবাহি ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিলেন সৌমিত্র খাঁ। 'মোদি গ্যারান্টি, ইসবার চারশো পার' স্লোগান তুললেন তিনি। নির্বাচনী প্রচার শুরু করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের ডিহর গ্রামের ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিলেন।

Soumitra Khan

ইতিপূর্বে দু'বার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সৌমিত্র খাঁ। ২০১৪ সালে তৃণমূলের হয়ে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে 'দলবদল' করে বিজেপিতে যোগ দেন তিনি। ওই বছর বিজেপির নির্বাচনী লড়াইয়ে ওই কেন্দ্র থেকেই টিকিট পান। নির্বাচনে জয়ী হয়ে বিজেপির প্রার্থীও হন। এবারও ফের সৌমিত্র খাঁ-তেই আস্থা রেখেছে গেরুয়া শিবির।

এদিন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, এবারের ভোট 'মোদী গ্যারান্টিকে সামনে রেখে। দেশের উন্নয়ন হচ্ছে নরেন্দ্র মোদীর মাধ্যমে। বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রের বিজেপি সরকারের অনেক প্রকল্প আছে। মোদী গ্যারান্টির জন্য বিষ্ণুপুরের উন্নয়ন হয়েছে। মোদী গ্যারান্টির জন্য রেলপথের উন্নয়ন হয়েছে।

গত দুই নির্বাচনের মতো এবারও তিনিই জয়ী হবেন। কাজের নিরিখেই মানুষ দু'হাত তুলে আশীর্বাদ করবেন। এমনই আশা করছেন সৌমিত্র। এবারও লোকসভা ভোটে জিতে নরেন্দ্র মোদীর সঙ্গে উন্নয়ন যজ্ঞে সামিল হতে চান তিনি। এলাকায় উন্নয়ন করেছেন তিনি। সাধারণ মানুষের জন্য কাজ করেছেন তিনি। সেই কারণেই মানুষের সমর্থন তিনি পাবেন। আশাবাদী সৌমিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+