'প্রতিশোধ নিতেই টাকা বন্ধ', বরাদ্দ চেয়ে দিল্লিতে ধর্নায় বসার ডাক অভিষেকের

ফের একবার ১০০ দিনের টাকা নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকি কৃষিমন্ত্রকের বাইরে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি তাঁর। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে আজ বুধবার বাঁকুড়াতে সভা করেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।

আর সেই সভা থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। তবে সর্বভারতীয় তকমা হারানো নিয়ে কোনও মন্তব্য এদিন করেননিউ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জাতীয় দলের মর্যাদা হারায় তৃণমূল।

বরাদ্দ চেয়ে দিল্লিতে ধর্নায় বসার ডাক অভিষেকের

এহেন সিদ্ধান্ত নিয়ে আইনি পথে হাঁটার কথা বললেও এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। কিন্তু কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে ১০০ দিনের কাজ নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক। তাঁর দাবি, বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের উপর প্রতিশোধ নিতেই এই টাকা বন্ধ করেছে। তবে দিল্লিতে আন্দোলন আরও বৃহত্তর হবে বলে এদিন মন্তব্য করেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।

এজন্যে আগামী ১৫ তারিখ থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু হচ্ছে। ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পে যে সমস্ত মানুষ টাকা পাচ্ছেন না তাঁদের দিয়ে এই চিঠি লেখা হবে। আর তা নিয়েই তিনি দিল্লি যাবেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় এক কোটি চিঠি ধর্নায় বসার কথাও বলেন তিনি।

বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

অন্যদিকে এদিন কিছুটা অভিমানি সুর শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে। তাঁর দাবি, রাজ্যের মানুষের জন্যে একাধিক কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। অধিকার ছিনিয়ে আনার লড়াইয়ে তৃণমূল রয়েছে। কিন্তু আগামী লোকসভা বা পঞ্চায়েত ভোটেও যদি একই ফলের পুনরাবৃত্তি হয় তাহলে অধিকার ছিনিয়ে আনার লড়াইয়ে তৃণমূল থাকবে না বলে এদিন চাঞ্চল্যকর মন্তব্য শোনা যায় অভিষেকের মুখে।

বলে রাখা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া সহ গোটা জঙ্গলমহল বেল্টে বিজেপিকে ব্যাপক ভোট দেয়। দুই সাংসদ পায় বিজেপি। এমনকি বিধানসভা নির্বাচনেও বিজেপিও ভালো ফল করেছ। এই অবস্থায় সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বাঁকুড়ায় দাঁড়িয়ে জেলার মানুষকে কার্যত সতর্ক করল ডায়মন্ডহারবারের সাংসদ।

কাজ করছেন মমতা

তাঁর দাবি, মানুষকে অধিকার ছিনিয়ে নেওয়ার দাবিতে ভোট দিতে হবে। ধর্মের ভিত্তিতে যদি ভোট দেন তাহলে এ অবস্থা হবে। আপনার অধিকার পাবেন না বলে দাবি তৃণমূল নেতার। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে একযোগে বাম-বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, দুর্নীতি তৃণমূল প্রশয় দেয় না। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় বলে দাবি তাঁর। অন্যদিকে এদিন সৌমিত্র খাঁ'কেও ব্যক্তিগত আক্রমণ শানাতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+