দ্বিতীয় শ্রেণির ছাত্রের জটিল রোগ, টাকা তুলে সাহায্য অন্য স্কুলের খুদে পড়ুয়াদের

শিশুদের মন না কী মানবিকতা? কোনটা বলা যায়? যে ঘটনার কথা শুনবেন, তা অবাক হওয়ারই মতো। প্রাথমিক বিদ্যালয়ের এক খুদে জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য হাত বাড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়ারা। জমানো টাকা একজোট করে তুলে দেওয়া হয়েছে।

প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়ারা সকলেই সামর্থমতো সাহায্য করেছে। স্কুলের শিক্ষকরাও ঘটনায় অভিভূত। বাঁকুড়া সিমলাপালের জড়িষ্যা গ্রাম। দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। প্রান্তিক এলাকায় থাকা পুইপাল প্রাথমিক বিদ্যালয়। সেখানেই এই ঘটনা দেখা গিয়েছে।

bankura

ভালো কাজের কোনও 'দূরত্ব' বাধা হতে পারে না। প্রমাণ ওই এলাকার পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। জড়িষ্যা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র কুশান জটিল রোগে আক্রান্ত। ব্যয়বহুল ওই চিকিৎসা করানো কুশানের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়েছে।

স্কুলের শিক্ষকদের কাছ থেকে এই খবর জানতে পারে খুদে পড়ুয়ারা। পুজোর জন্য জমানো টাকা কুষানের চিকিৎসার জন্য তুলে দিল পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্ প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়ারা। রিয়া সিংহমহাপাত্র, দীপ সিংহ মহাপাত্র, রুদ্র সিংহ মহাপাত্র, শুভদীপ সিংহ মহাপাত্র, সায়ন মাল, মিনা লোহার, সায়ন মাণ্ডি, মৌসুমি সরেন, রাহুল মাণ্ডিদের ভাবনায় অবাক বড়রাও।

বছর আটেকের কুশান সেন ব্রেন টিউমারে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় একবার অস্ত্রোপচার হয়েছিল। বর্তমানে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে কুশান। চিকিৎসা এখনও চলছে। ব্যয়বহুল চিকিৎসা পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

এই অবস্থায় সিমলাপাল ব্লক প্রাইমারি টিচার্স কমিউনিটি ও এলাকার মানুষের আর্থিক সহায়তায় অতি সম্প্রতি বেঙ্গালুরুর সাইবাবা হসপিটালে ফের কুশানের চিকিৎসা শুরু হয়েছে। খরচ জোগাতে পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারাও এগিয়ে এসেছে। এই ঘটনা সমাজের প্রতিটি মানুষের কাছে শিক্ষণীয়, বলছেন অনেকেই।

পুইপাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করালীকান্ত সৎপতি বলেন, আমাদের কাছ থেকে জড়িষ্যা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কুশানের খবর শুনেই ওরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। বিষয়টি যথেষ্ট প্রশংসনীয়। জড়িষ্যা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝন্টু মান্না বলেন, ছাত্রছাত্রীরা যথেষ্ট মানবিক, তাদের এই কর্মকাণ্ড সে কথা প্রমাণ করে। ওই স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ভূমিকাও প্রশংসনীয়।

পড়ুয়াদের প্রশংসা করেছেন সিমলাপাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আসিফ ইকবাল। তিনি বলেন, অনেক সময় শিশুরাও বড়দের পথ দেখায়। ছাত্রছাত্রীরা সেই জিনিসটাই করে দেখাল। আমি খুবই খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+