দামোদরের চরে বিশালাকার বস্তু! রহস্য ভেদে ডাকা হল সেনাবাহিনীকে, ঘিরে রেখেছে পুলিশ

West Bengal News: দামোদরের চরে উদ্ধার হল রহস্যময় বিশালাকার একটি ধাতব বস্তু। যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোনামুখীর মনুই গ্রাম এলাকায়। স্থানীয়দের একাংশের ধারণা, উদ্ধার হওয়া বস্তটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হলেও হতে পারে। দুর্ঘটনার আশঙ্কায় এলাকা ঘিরে সেনা বাহিনীকে খবর দেয় স্থানীয় পুলিশ-প্রশাসন।

অন্যদিকে রহস্যময় বস্তুটিকে যাতে কোনও বিপদ না হয় সেজন্য সতর্ক পুলিশ। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে পাত্রসায়র এলাকায় দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তু উদ্ধার হয়। সেই সময় সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হিসাবে চিহ্নিত করে।

West Bengal News

শুধু তাই নয়, পরে সেটিকে নিস্ক্রিয়ও করা হয়। এবারও সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন দামোদরের চরে। জানা গিয়েছে, এদিন স্থানীয় মানুষেরা নদীর চরে ওই ধাতব বস্তুটিকে দেখতে পান।

ধাতব বস্তু উদ্ধারের ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে অসংখ্য কৌতুহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিধ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটিকে ঘিরে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+