১৮২ বছরের প্রাচীন লক্ষ্মীপুজো বাঁকুড়ায়, জড়িয়ে আছে স্থানীয় ইতিহাস

ধুমধাম করে লক্ষ্মীপুজো। পুজোর বাজেট শুনলে অবাক হবেন। অনেক বারোয়ারি দুর্গাপুজো এই বাজেটে হয়ে যায়। বাঁকুড়ার নতুনচেটিয়া রুইদাস পাড়ার এবারের লক্ষ্মীপুজোর বাজেট প্রায় দুই লক্ষ টাকা।

অতি প্রাচীন লক্ষ্মীপুজো বাঁকুড়ার নতুনচেটিয়া রুইদাস পাড়ার। স্থানীয় ইতিহাসও আছে এই পুজোর সঙ্গে জড়িয়ে৷ মূলত, উঁচু - নীচু জাতের মধ্যে সেই সময় অনেক ভেদাভেদ ছিল৷ আর সেই থেকেই এই পুজোর আয়োজন। পুজোর এখন বয়স ১৮২ বছর।

ইংরাজি মতে সালটা ১৮৪২, বাংলায় ১২৪৯ সন। অবিভক্ত ভারতবর্ষ। দেশে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আর ভারতীয়দের মধ্যেও সম্প্রদায় গত বিভেদের বীজ রয়েছে। জাত-পাতের ভেদাভেদ তীব্র। উঁচু জাতের অধিকাংশ মানুষের সঙ্গে দূরত্ব ছিল নীচু জাতির মানুষদের।

তথাকথিত নিম্ন শ্রেণিভুক্ত এই রুইদাস সম্প্রদায়। সেই সময় তাদের সব পুজোয় অংশ গ্রহণের সুযোগ থাকত না। স্থানীয় 'উঁচুজাতে'র পুজোয় অংশগ্রহণের সুযোগ ছিল না তাদের। ফলে বাঁকুড়া শহরের নতুনচটির রুইদাস পাড়ার মানুষজন লক্ষ্মীপুজো শুরু করেন। ১৮২ বছর আগে কোজাগরী লক্ষ্মীপুজোর সূচনা করা হয়। সেই সময়ের বৈষম্যের ভারতে নীচু জাতির লক্ষ্মীপুজো।

এমনটাই স্থানীয়দের দাবি। তবে সময় বদলেছে। এখন ভেদাভেদ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ সমস্ত উৎসব অনুষ্ঠানেই যোগ দেন। তবুও ধারাবাহিকতা এখনও নতুনচটি রুইদাস পাড়ায় পুজিতা হন দেবী লক্ষ্মী।

নতুনচটি রুইদাস পাড়া ষোলো আনা লক্ষ্মী মন্দির কমিটি এখন পুজোর বিষয়ে জানিয়েছেন। এখন বড় স্থায়ী মন্দির তৈরি হয়েছে, সঙ্গে প্রতিমাও। কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। তেমনই নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। এমনকী পুজোর দিন গুলিতে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় লেগে থাকে বলে তাঁরা জানিয়েছেন।

নতুনচটি রুইদাস পাড়া ষোলো আনা লক্ষ্মী মন্দির কমিটির প্রাক্তন কোষাধ্যক্ষ প্রদীপ রুইদাস। তিনি বলেন, এই বছর পুজোর বাজেট প্রায় দু'লক্ষ টাকা। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে এই পুজোয় অংশ নেওয়ার আবেদন তাঁরা জানাচ্ছেন।

পুজো কমিটির সদস্য ভোলানাথ রুইদাস, চরণরাজ রুইদাসরাও বার্তা দিয়েছেন। লক্ষ্মীপুজোয় দুর্গাপুজোর মতোই আনন্দ করা হয়। আত্মীয় পরিজনদের ভিড়ে ঠাসা থাকে বাড়ি। তবে এই পুজোর সমস্ত খরচ রুইদাস সম্প্রদায়ের মানুষ বহন করেন। বাইরে থেকে কোনও চাঁদা নেওয়া হয় না৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+