West Bengal News: গ্রামের কালীপুজোর প্রসাদেই লুকিয়ে বিপদ! মুখে তুলতেই হুড়োহুড়ি-আতঙ্ক
West Bengal News: কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১০০ জন! বাঁকুড়ার পাত্রসায়রের হামিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বর্তমানে 'অসুস্থ'দের একটা বড় অংশ পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে।
অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা (West Bengal News)। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, গত বুধবার গ্রামে কালীপুজো ছিল। সেই উপলক্ষ্যে গ্রামবাসীদের প্রসাদ খাওয়ানো হয়। আর সেই প্রসাদ গ্রহণ করতে গ্রামের বহু জায়গা থেকে লোক আসেন। একেবারে হৈহৈ বেঁধে যায় ভক্তদের মধ্যে। কিন্তু সেই প্রসাদ খেয়ে একের পর এক জন অসুস্থ হতে শুরু করে বলে স্থানীয় সূত্রে খবর।
প্রায় প্রত্যেককে বমি, পায়খানা, খিচুনির উপসর্গ নিয়ে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও প্রায় ৪০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি অসুস্থদের সঙ্গে কথা বলেন।
গ্রামবাসীদের তরফে দাবি করা করা হয়েছে, ওই প্রসাদে বিষক্রিয়া ঘটে। আর সেই কারণেই এই ঘটনা ঘটেছে। এমনকি গ্রামেও মেডিক্যাল টিম গিয়ে চিকিৎসা শুরু করেছে বলেও তারা জানিয়েছেন। গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা । ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক গ্রামের মধ্যে। যদিও আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications