কাটোয়ার তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে যোগ দিল শতাধিক পরিবার
কাটোয়ার তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে যোগ দিল শতাধিক পরিবার
কাটোয়ার তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে যোগ দিল শতাধিক পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কাটোয়ায় গাজীপুর গ্রামের ১৯১ নম্বর বুথের চিড়েকল কালীতলা এলাকার খোলা মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গাজীপুর গ্রামের ১৫০টি পরিবার এদিন বিজেপিতে যোগদান করলেন।

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এতদিন ওই পরিবারগুলি তৃণমুল অথবা সিপিএমের সমর্থক ছিল। কিন্তু মোদিজীর ভাবধারা ও উন্নয়নমুলক কাজকর্মে অনুপ্রাণিত হয়ে পরিবারগুলি এদিন বিজেপি পরিবারে অন্তর্ভুক্ত হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ, কাটোয়া ৪৩ নম্বর মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, কৃষাণ মোর্চার জেলা সভাপতি আনন্দ রায়, বুথ সভাপতি দুঃখীরাম রাজওয়ার প্রমুখ। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি।
{quiz_300}












Click it and Unblock the Notifications