ফিরে দেখা ২০২০: বছর শেষে পূর্ব বর্ধমানের বেশ কিছু ঘটনা দেখে নেওয়া যাক এক ঝলকে
ফিরে দেখা ২০২০: বছর শেষে পূর্ব বর্ধমানের বেশ কিছু ঘটনা দেখে নেওয়া যাক এক ঝলকে
২০২০ সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘটে গিয়েছে নানান ধরনের ঘটনা। বছর শেষ হওয়ার অন্তিম লগ্নে এসে সেই সব উল্লেখযোগ্য ঘটনাগুলিকে ফের একবার ফিরে দেখা যাক। সেরকমই একটি জেলা হল পূর্ব বর্ধমান। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই জেলায় বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে।

পথ দুর্ঘটনা ও বর্ধমান স্টেশনের মূল দ্বার ভেঙে পড়া
পূর্ব বর্ধমান জেলার গলসী ব্লকে এ বছরের প্রথম দিনে বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক গৃহস্থ বাড়িতে ঢুকে যায়। ফলে একই পরিবারের চারজনের মৃত্যু হয়।
৩ জানুয়রি বর্ধমান স্টেশনের মূল দ্বার আচমকাই ভেঙে পড়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়।

করোনা ভাইরাসের আতঙ্ক
ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাস নিয়ে জল্পনা শুরু হয়। রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্ক দেখা দেয় জেলাজুড়ে। মার্চ মাসে করোনা ভাইরাসের প্রকোপের কারণে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। এরপর ২৯ মার্চ কলকাতা থেকে আগত প্রথম করোনা পজিটিভ হন খণ্ডঘোষের বাদুড়িয়া গ্রামের এক ব্যক্তি। শুরু হয় পূর্ব বর্ধমানে আতঙ্কের বাতাবরণ। এরপর একের পর এক করোনা আক্রান্তের খবর আসায় গৃহবন্দী হয়ে পড়ে জেলাবাসী।

জিটি রোডে দুর্ঘটনা
নভেম্বরে জিটি রোড স্টেশনের কাছে তিনজন ভবঘুরেকে একটি ট্রাক পিষে দেয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের।

সুনীল মণ্ডলের বিজেপিতে যোগদান
ডিসেম্বর মাসের ১৯ তারিখে রাজনৈতক পারদ চড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে। পূর্ব বর্ধমান জেলার পূর্ব লোকসভার দুইবারের সাংসদ সুনীল মণ্ডল মেদিনীপুরে অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগদান করেন।












Click it and Unblock the Notifications