Murshidabad:কাজ থেকে ফিরতেই স্বামীর যৌনাঙ্গ কাটলেন স্ত্রী! কারণ চমকে দেওয়ার মতো
West Bengal News: কাজ থেকে ফিরতেই হঠাত স্বামীর উপর হঠাৎ আক্রমণ! একেবারে হাসোয়া নিয়ে আঘাত। খোয়া গেল যৌনাঙ্গ। একেবারে রক্তাত্ব অবস্থা। আহত ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কান্দি থানার ( Murshidabad) অন্তর্গত শ্রীকন্ঠপুর গ্রামে।
ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে নুরুলকে। কেন এই ঘটনা তা জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত স্ত্রী নার্গিস পারভীনকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নুরুল ইসলাম অন্যান্য দিনের মতোই নিজের কাজ সেরে বাড়ি ফেরেন। হঠাৎ করে তার স্ত্রী নার্গিস পারভিন একটি হাসোয়া নিয়ে তাঁর উপর হামলা করে অভিযোগ। আর সেই হামলায় নুরুলের যৌনাঙ্গ কাটা পড়ে। তীব্র যন্ত্রণায় মাটিতে লুঠিয়ে পড়ে সে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা।
একেবারে রক্তাক্ত অবস্থায় তারাই নুরুল ইসলামকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল ইসলাম। ঘটনায় অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে।
কান্দি থানার পুলিশ পরিবারের সদস্যদের কাছে অভিযোগ পেয়ে নার্গিস পারভীনকে আটক করে কান্দি থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

শুধু তাই নয়, ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। তবে কি কারণে নিজের স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলল স্ত্রী সেই প্রশ্নের উত্তর এখন অধারা। অশান্তি নাকি পরকীয়ার কারনে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। যদিও ঘটনার সত্যতা জানতে নার্গিসকে জেরা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications