টাকা দিয়েও আসানসোলে বাস নেই কেন, আলাপনকে প্রশ্ন বাবুলের

কিছুদিন আগে চাকরি ছেড়ে কেন্দ্রকে তোপ ছুঁড়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার আলাপনের দিকে প্রশ্ন ছুঁড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার আলাপনের নাম উল্লেখ করে একটি টুইট করেন বাবুল যেখানে আসানসোলের জন্য পর্যাপ্ত টাকা পাঠানোর পরও বাস না থাকার অভিযোগ আনেন বিজেপির এই গায়ক টার্ন নেতা।

টুইটে কী লিখেছেন বাবুল?

টুইটে কী লিখেছেন বাবুল?

পরিবেশ, বন ও আবহাওয়া বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল টুইটে লেখেন, '২০১৪ সালে JNNURAM থেকে আসানসোলের জন্য ৬০টি বাস কেনার টাকা দেওয়া হয়৷ আজ এত বছরও পরেও সেই বাসের একটাও রাস্তায় দেখতে পেলাম না। এ নিয়ে একাধিকবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি৷ কিন্তু কোনও লাভ হয়নি। টাকাগুলো তাহলে গেল কোথায়? মনে হয় দিদির অনুপ্রেরণায় টাকাগুলো অন্য জায়গাতে লাগানো হয়েছে৷ টুইটের সঙ্গে তহবিল থেকে টাকা অনুমোদিত হওয়ার একটি নোটিশের ছবিও শেয়ার করেন বাবুল৷

কী এই JNNURM?

কী এই JNNURM?

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামাঙ্কিত এই প্রকল্প ২০০৫ সালে কংগ্রেস সরকার শুরু করেছিল। এই প্রকল্পের পুরো নাম জওহরলাল নেহরু জাতীয় শহর পূর্ণগঠন মিশন৷ এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৬৩টি শহরকে চিহ্নিত করা হয়েছিল দ্রুত উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অত্যাধুনিক শহর পরিকল্পনার জন্য।

বাবুলের খোঁচা নিয়ে কী বলছেন তৃণমূল নেতারা?

বাবুলের খোঁচা নিয়ে কী বলছেন তৃণমূল নেতারা?

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর টুইটের বিষয়ে ঘাষফুল মহলের সাফ বক্তব্য, উনি হেরে গিয়েছেন বিধানসভায়৷ বাংলার মানুষ ওঁকে যা বোঝাবার বুঝিয়ে দিয়েছেন৷ ওঁকে এখন খবরে থাকতে হবে তো তাই এসব টুইট করেই খবরে থাকছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+