West Bengal Panchayat Repoll 2023: পুনর্নির্বাচন বয়কট! কাঁকসার তিনটি বুথে বামেদের নীরব প্রতিবাদ
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস দেখেছে গোটা বাংলা। বোমাবাজি, খুনোখুনি, গুলি, ভোটলুঠ, ছাপ্পা ভোট। কী না ঘটেছে। নতুন করে রাজ্যের বেশ কয়েকটি পঞ্চায়েত বুথে ভোট হচ্ছে আজ। কিন্তু সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুরের কাঁকসার তিনটি বুথে ভোট বয়কট করেছে বামেরা।
দুর্গাপুরের কাঁকসার আমলাজোড়া অঞ্চলের বাবনাবেড়া দুটি বুথ ও শুকনাপাড়া অঞ্চলের একটি বুথে ভোট বয়কট সিপিআইএমের। গত দিনের ভোটে আমলাজোড়া শুকনাপাড়া অঞ্চলের ১৫১ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগে ব্যালট বাক্স ভেঙে দিয়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ছিল। সেইদিন সিপিআইএম তৃণমূল সংঘর্ষ এ রণক্ষেত্রের চেহারা নেয় আমলাজোড়া অঞ্চলের শুকনাপাড়া অঞ্চল।

বুথে ঢুকে তান্ডব চলে, হেনস্থার অভিযোগ ওঠে প্রিজাইডিং অফিসারকে। একই ছবি ছিল বাবনাবেড়া অঞ্চলেও। একটি বুথে বহিরাগতরা এসে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল, সেইদিন উত্তেজিত গ্রামবাসীদের তাড়া খেয়ে বহিরাগতরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া দুটি বাইক প্রথম ভাঙচুর পড়ে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসিরা। এই অঞ্চলের একটি বুথেও আজ ভোটগ্রহণ ছিল।
দুটি জায়গায় পুনর্নিবাচন বয়কট করলো বামেরা।দলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য জনার্দন চ্যাটার্জীর অভিযোগ, যেভাবে সন্ত্রাস হয়েছে গত দিনে তাতে করে দলের অনেক কর্মী নেতা ঘরছাড়া, গতকাল থেকেও ফের শুরু হয়েছে সন্ত্রাস, তৃণমূল বাহিনীর এই সন্ত্রাসের জেরেই তারা ভোট বয়কটের মতো সিধান্ত নিতে বাধ্য হয়েছেন, যদিও কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভবানী ভট্টাচার্য্য পাল্টা অভিযোগ, সিপিআইএম বিজেপি মিলে সেইদিন সন্ত্রাস করেছিল। আর হার নিশ্চিত জেনেই এখন বিরোধীরা নাটক শুরু করেছে, একই অভিযোগে সরব বিজেপি নেতৃত্বও।












Click it and Unblock the Notifications