স্ত্রীকে কাছে পেতে বিধায়কের কাছে গিয়েও লাভ হয়নি! তৃণমূলের পতাকা হাতে আত্মহত্যার চেষ্টা মিঠুনের
বাপের বাড়ি থেকে আসতে দিচ্ছে না স্ত্রীর বাপের বাড়ির লোকজন! এই বিষয়ে বহু জায়গায় দরবার করেছেন। চেয়েছেন স্ত্রীকে কাছে পেতে। কিন্ত দুয়ারে দুয়ারে ঘুরেও কাজে আসেনি। কথা রাখেনি কেউ। অবশেষে তৃণমূলের পতাকা হাতে গায়ে পেট্রোল ঢ
বাপের বাড়ি থেকে আসতে দিচ্ছে না স্ত্রীর বাপের বাড়ির লোকজন! এই বিষয়ে বহু জায়গায় দরবার করেছেন। চেয়েছেন স্ত্রীকে কাছে পেতে। কিন্ত দুয়ারে দুয়ারে ঘুরেও কাজে আসেনি। কথা রাখেনি কেউ। অবশেষে তৃণমূলের পতাকা হাতে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা চেষ্টা মিঠুন মন্ডলের।

শনিবার সকালে কালনা শহরের ব্যস্ততম রাস্তা বৈদ্যপুর মোড়ের সামনের ঘটনায় রীতিমত আঁতকে উঠলেন এলাকার মানুষজন। কার্যত কোনও ভাবে সবার প্রচেষ্টায় ওই ব্যক্তিকে ঠেকানো যায়। এমনকি ছুটে আসেন সেই সময়ে রাস্তায় থাকা কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীরা।
যদিও মিঠুনকে থামানো খুব একটা সহজ ছিল না। পুলিশ ধরতে গেলে রীতিমত ধস্তাধস্তি বেঁধে যায়। যদিও কোনও ভাবে ই যুবককে কালনা থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ট্রাফিক পুলিশরা। কিন্ত সাত সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় ব্যস্ততম ওই রাস্তায়। ওই ব্যক্তি মিঠুন মধুবনের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
ওই ব্যক্তির দাবি, স্ত্রীর বাপের বাড়ির লোকজনেরা তার স্ত্রীকে জোরজাবস্তি আটকে রেখেছে। এমনকি তাঁর শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে সে আনতে গেলে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির লোকজনেরা তাঁর কাছে স্ত্রীকে তুলে দেয়নি বলেও অভিযোগ ওই ব্যক্তি। এই বিষয়ে স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন।
এমনকি কালনা থানা পুলিশের দারস্ত হলেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে বলে অভিযোগ মিঠুনের। ফলে স্ত্রীকে ছাড়া তাঁর পক্ষে দিনের পর দিন থাকা একেবারে অসহ্য হয়েছিল। একের পর এক বিনিদ্র রাত কাটছিল বলেও সে জানিয়েছে।
কার্যত সহ্যের সমস্ত সীমা পেরিয়ে যাওয়ার পরেই এমন ভাবে আত্মহত্যা চেষ্টা বলে জানা যাচ্ছে। কালনার ব্যস্ততম রাস্তা বৈদ্যপুর মোড়ে গায়ে পেট্রোল ঢেলে পুড়ে মরার চেষ্টা করেন মিঠুন। সকালে এমন ভাবে ভিড়ের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে।
যদিও এই বিষয়ে পুলিশ কিংবা স্থানীয় বিধায়ক কিছু মন্তব্য করেননি বলেই খবর। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই ব্যক্তি তৃণমূলের কেউ নয়। পুরো বিষয়টি তাও খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications